ঢাকা ০৪:২২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী রাজিব বাস সার্ভিস নিরাপদ করতে পরামর্শ সভা, ১৩ নির্দেশনা অসহায়ত্বের সুযোগে দ্বিগুণ ভাড়ায় চলছে ইসলামপুরে সরকারি অ্যাম্বুলেন্স ভেজাল সরিষার তেল কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে চলছে গবাখালি খাল পরিষ্কার স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিলেন বকশীগঞ্জের বিএনপি নেতা শাকিল যুবদল নেতা মোখলেস ও মহিলা দলনেত্রী মনির সুস্থতা কামনায় দোয়া মাহফিল জামালপুরে নারী উদ্যোক্তা উন্নয়ন ফোরাম গঠিত

বিশ্ব ব্যাংকের এখন কান ধরে উঠবোস করা উচিত : মতিয়া চৌধুরী

বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

বিশ্ব ব্যাংকের এখন কান ধরে উঠবোস করা উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি। তিনি ১২ অক্টোবর বিকালে তার নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ী শহরের শ্রী শ্রী গোপাল জিউর মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় ও অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

মতিয়া বলেন, পদ্মা সেতু নিয়ে দুর্নীতির অভিযোগ বিশ্ব ব্যাংক প্রমাণ করতে পারেনি। ওই ব্যাংককে টাকা দেয় বিভিন্ন রাষ্ট্র। সেখানকার কর্মকর্তারা বেতন তুলে আমাদের টাকায় আবার লম্বা লম্বা কথাও বলে। আমাদের দেশ লড়াই করে টিকে আছে, তরাতো তিন মিনিটও টিকবি না। বিশ্ব ব্যাংকের এখন কান ধরে উঠবোস করা উচিত।

বিশ্ব ব্যাংকের সমালোচনা করে মতিয়া আরো বলেন, তারা বহু দেশের সর্বনাশ করেছে, উল্টাপাল্টা কথা বলেছে।

জাতির পিতার নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে অপ্রতিরোধ্য গতিতে।

মতিয়া বলেন, আল জাজিরা বসে আছে। দালিলিক প্রমাণ দিয়ে তারা বলতে পারছে না শেখ হাসিনা দুর্নীতি করেছে। কাজেই বলব, কুকুরেরা ঘেউ ঘেউ করবে, কাফেলা চলবে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নালিতাবাড়ী শাখার সভাপতি অরুণ চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলেনা পারভীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আসমত আরা, সহকারী পুলিশ সুপার আফরোজা নাজনীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিকসহ বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বীরা।

এ দিন মতিয়া চৌধুরী উপজেলার মোট ৩৭টি মন্দিরে ১৫ হাজার করে অনুদানের চেক বিতরণ করেন।

একই অনুষ্ঠানে পৌর শহরের প্রতিটি মণ্ডপের জন্য পাঁচ হাজার টাকা করে প্রদান করেন পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

বিশ্ব ব্যাংকের এখন কান ধরে উঠবোস করা উচিত : মতিয়া চৌধুরী

আপডেট সময় ০৭:০১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১