ঢাকা ১০:৫২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার টাকা ফেরতের দাবিতে মাদারগঞ্জ উপজেলা পরিষদ ঘেরাও, অনির্দিষ্টকালের কর্মসূচি ঘোষণা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭টি ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ জামালপুরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান জিলানী, লিয়ন সেক্রেটারি শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম

কাবা শরিফে নামাজ আদায় করতে চাইলে নিতে হবে দুই ডোজ টিকা

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দুই ডোজ ভ্যাকসিন গ্রহণ ছাড়া মক্কার মসজিদুল হারামে সালাত আদায় এবং মদিনার মসজিদে নববি পরিদর্শনের সুযোগ না দেওয়ার কথা জানিয়েছে সৌদি আরব।

দুই পবিত্র মসজিদে নামাজ ও ইবাদতের ক্ষেত্রে সৌদি সরকারের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় পূর্ণ ডোজ ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক ঘোষণা করেছে।

আরব নিউজের খবরে বলা হয়েছে, ১০ অক্টোবর থেকে নতুন এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। নতুন সিদ্ধান্তে জানানো হয়, পূর্ণ ডোজ ভ্যাকসিন নেওয়া ব্যক্তিদেরই কেবল ওমরাহ পালন, মক্কার মসজিদুল হারামে নামাজ আদায় এবং মদিনার মসজিদে নববি পরিদর্শনের সুযোগ দেওয়া হবে।

হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় আরো জানিয়েছে, ইতিমধ্যে যারা পূর্ণ ডোজ ভ্যাকসিন না নিয়েই প্রয়োজনীয় অনুমতি পেয়েছেন, তাদেরও ঐ অনুমতিপত্রের বৈধতার জন্য নির্ধারিত স্থানে প্রবেশের আগেই দ্বিতীয় ডোজ টিকা নিতে হবে।

আপলোডকারীর তথ্য

জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত

কাবা শরিফে নামাজ আদায় করতে চাইলে নিতে হবে দুই ডোজ টিকা

আপডেট সময় ০১:২৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১