ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত শেরপুরে ইআরটি সদস্যরা পেল সরঞ্জামাদি, ক্ষতিপূরণের চেক বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ

প্রধানমন্ত্রীর জন্মদিন নিয়ে কটূক্তি, যুবক গ্রেপ্তার

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন নিয়ে কটূক্তি করায় শরিফ মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

১১ অক্টোবর দুপুর ১টার দিকে নিলাখিয়া ইউনিয়নের নিলাখিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি নিলাখিয়া পশ্চিম পাড়া গ্রামের ধলা মিয়ার ছেলে।

জানা যায়, ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শরিফ মিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ আইডি থেকে ‘আজ একটা দাজ্জালের জন্মদিন গেল, বাংলাদেশে’ শিরোনামে স্ট্যাটাস দেন। এই স্ট্যাটাসের পর এলাকায় মিশ্র প্রতিক্রিয়া শুরু হলে, এনিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করেন।

বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট জানান, গ্রেপ্তার শরিফ মিয়াকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে যথাসময়ে আদালতে পাঠানো হবে।

এনিয়ে বকশীগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি শফিকুল ইসলাম সম্রাট।

আপলোডকারীর তথ্য

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রধানমন্ত্রীর জন্মদিন নিয়ে কটূক্তি, যুবক গ্রেপ্তার

আপডেট সময় ০৬:৪৫:১৮ অপরাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১