ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন জামালপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু মাদারগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের রুগ্নদশার অবসান চাই কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

৫৪টি পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন মোজাফফর হোসেন এমপি

পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের হাতে নগদ অর্থ ও বস্ত্র তুলে দেন পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

আসন্ন হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফফর হোসেনের পক্ষ থেকে জামালপুর পৌরসভা ও সদর উপজেলায় ৫৪টি পূজামণ্ডপে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করা হয়েছে। ৮ অক্টোবর সকালে শহরের শ্রী শ্রী দয়াময়ী মন্দিরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জামালপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার সোম রানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শংকর রায়ের সঞ্চালনায় নগদ অর্থ ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন।

অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সদস্য নারায়ণ চন্দ্র পাল রানা, পৌরসভার প্যানেল মেয়র ফজলুল হক আকন্দ, জামালপুর পৌর শাখা পূজা উদযাপন পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) বিশ্বনাথ সাহা, সাধারণ সম্পাদক সুরেন্দ চন্দ্র দাস, সদর উপজেলা শাখার সভাপতি অনিল চন্দ্র গৌড়, সাধারণ সম্পাদক উত্তম দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন বলেন, শারদীয় দুর্গাপূজা যেন উৎসবমুখর হয় এ জন্য আমাদের সব রকম সহযোগিতা অব্যাহত থাকবে। মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের আশ্বস্ত করেছেন তিনি আপনাদের পাশে থেকে এই উৎসব সম্পন্ন করবেন। তাই আপনারা আপনাদের মত ধর্মীয় উৎসব সুন্দরভাবে পালন করে যান। মেয়র আরও বলেন, স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন এমপি আপনাদের জন্য সব সময় আর্থিক সহযোগিতা করে থাকেন। এবারও তিনি আপনাদের জন্য প্রতিটি পূজামন্ডপগুলোতে নগদ অর্থ ও বস্ত্র বিতরণের ব্যবস্থা করেছেন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন আগামীতে যেন তিনি আরও সহযোগিতা করতে পারেন।

জানা যায়, আগামী ১১ অক্টোবর সারাদেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এবার জামালপুর পৌরসভাসহ সদর উপজেলায় ৫৪টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপন হবে। এছাড়া জেলা পর্যায়ে ১৯৯টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল

৫৪টি পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন মোজাফফর হোসেন এমপি

আপডেট সময় ০৮:৫৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১