ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

শেরপুরে র‌্যাবের অভিযানে ৩৩৫টি ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গ্রেপ্তার মাদক ব্যবসায়ী ও উদ্ধার আলামত। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

শেরপুর সদর উপজেলার কুসুমহাটি বাজারে ৮ অক্টোবর সন্ধ্যায় অভিযান চালিয়ে ৩৩৫টি ইয়াবা বড়িসহ মো. রুবেল মিয়া (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। তিনি জেলার ঝিনাইগাতী উপজেলার ঘাগড়া কোনাপাড়া গ্রামের মো. আব্দুর রবের ছেলে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল ৮ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৫টার দিকে শেরপুর সদর উপজেলার কুসুমহাটি বাজারস্থ জনৈক মো. শফিকুল মিয়ার মুদির দোকানের সামনে পাঁকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মো. রুবেল মিয়াকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ৩৩৫টি ইয়াবা বড়ি ও একটি মোবাইল উদ্ধার করা হয়। ইয়াবাগুলোর আনুমানিক মূল্য ১ লাখ ৫০০ টাকা।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে শেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

শেরপুরে র‌্যাবের অভিযানে ৩৩৫টি ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় ০৯:২৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১