ঢাকা ০১:১৮ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

বকশীগঞ্জে র‌্যাবের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী ও তাদের কাছ থেকে উদ্ধার আলামত। ছবি: বাংলারচিঠিডটকম

গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার জেলখানা সড়ক চর কাউরিয়া সিমারপাড় গ্রামে ৭ অক্টোবর বিকেলে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন- চর কাউরিয়া সিমারপাড় গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে মো. আশ্রাফ (৫৮) ও মো. দুলাল মিয়ার ছেলে মো. নয়ন মিয়া (২৮)।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ীর কাছ থেকে উদ্ধার আলামত। ছবি: বাংলারচিঠিডটকম

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল ৭ অক্টোবর বিকেল সোয়া তিনটার দিকে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার জেলখানা সড়ক চর কাউরিয়া সিমারপাড় গ্রামের জনৈক মো. হারুন মিয়ার বসত বাড়ির সামনে পাঁকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ১২৫টি ইয়াবা বড়ি, একটি মোবাইল ও নগদ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়। ইয়াবাগুলোর আনুমানিক মূল্য ৩৭ হাজার ৫০০ টাকা।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে র‌্যাবের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় ০৭:৩৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১