ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু ইউপি নির্বাচন : বকশীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে জলাশয় খাসপুকুরে ৩০৭ কেজি পোনা অবমুক্ত জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান

চাকরির পরীক্ষা দিতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন সামিউল

সামিউল ইসলাম

সামিউল ইসলাম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

চাকরির পরীক্ষা দিতে যাওয়ার সময় বাসের ধাক্কায় সামিউল ইসলাম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। ৩০ সেপ্টেম্বর সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের রায়দের পাড়া গ্রামের আইনাল হকের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির পরীক্ষা দিতে ২৯ সেপ্টেম্বর সকালে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে বের হন তিনি। ২৯ সেপ্টেম্বর বিকালে ময়মনসিংহ শহরে বাইক থামিয়ে প্রযোজনীয় কিছু কাজ শেষ করে ফের ঢাকার উদ্দেশ্যে রওনা দেন সামিউল ইসলাম। পথিমধ্যে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা এলাকায় পৌঁছলে পেছন থেকে আসা দ্রুত গতির একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে সামিউল গুরুতর আহত হলে স্বানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে ৩০ সেপ্টেম্বর সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের ভাবী শামছুন্নাহার এ প্রতিবেদককে বলেন, চাকরির পরীক্ষা দেওয়ার জন্য মোটরসাইকেল যোগে ঢাকা যাওয়ার পথে ২৯ সেপ্টেম্বর বিকাল ৪টার দিকে সড়ক দুর্ঘটনায় সামিউল আহত হয়। ৩০ সেপ্টেম্বর সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে তার মৃত্যু হয়।

আপলোডকারীর তথ্য

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

চাকরির পরীক্ষা দিতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন সামিউল

আপডেট সময় ০৫:১৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১