ঢাকা ০৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর : প্রধানমন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি থাকলে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে: আন্তঃশিক্ষা বোর্ড মাদারগঞ্জে ডোবায় ডুবে বৃদ্ধের মৃত্যু মা ও শিশু স্বাস্থ্যসেবায় বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হলেন নকলার রাজিব নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৩৫ বিজিবির ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় চরম দুর্ভোগে দেওয়ানগঞ্জ পৌরবাসী শেরপুরে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ শীর্ষক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বিচারক দম্পতির বাসায় চুরি, উদ্ধার হয়নি ১৯ লাখ টাকার মালামাল ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের খাদ্যশস্যের মজুত রয়েছে : খাদ্য প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর জন্মদিনে ৫০০ দরিদ্রকে খাবার দিলেন এমপি মোজাফফর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেন মো. মোজাফফর হোসেন এমপি। ছবি : মাহমুদুল হাসান মুক্তা

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

কেককাটা, বিশেষ মোনাজাত ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করেছেন জামালপুর সদরের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফফর হোসেন। দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ২৮ সেপ্টেম্বর দিনব্যাপী এসব কর্মসূচি পালন করেন তিনি।

সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন তার নিজ বাসভবনে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে ২৭ সেপ্টেম্বর রাত ১২টার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের কেক কাটেন। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ২৮ সেপ্টেম্বর সকালে তিনি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটাকে সাথে নিয়ে শহরের দয়াময়ী মোড়, বসাকপাড়া ও ভোকেশনাল মোড়ে ৫০০ দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করেন।

পরে সদর উপজেলা পরিষদের মসজিদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন মোজাফফর হোসেন এমপি। মোনাজাতের আগে তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। আমাদের দেশে কোন কিছুরই এখন আর অভাব নেই। এদেশ এখন সবক্ষেত্রেই স্বয়ংসম্পূূর্ণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন তিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর জন্মদিনে ৫০০ দরিদ্রকে খাবার দিলেন এমপি মোজাফফর

আপডেট সময় ১০:০৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১