ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল ইসলামপুরে জমির বিরোধে সংঘর্ষ : নিহত ১ বকশীগঞ্জে বাসচাপায় বউ-শাশুড়ি নিহত মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার

জাতীয় পতাকা নিয়েই বিশ্বকাপে খেলবে আফগানিস্তান দল

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ জাতীয় পতাকা নিয়েই আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নামবে আফগানিস্তান ক্রিকেট দল।

‘স্পোর্টস টক’-এর খবর অনুযায়ী, আফগানিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান আজিজুল্লাহ ফাজলি জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় পতাকা নিয়েই খেলতে নামবে দেশটির ক্রিকেট দল।

তালেবানরা আফগানিস্তান দখলের পর থেকে সে দেশের ক্রিকেট শঙ্কার মুখে। ইতোমধ্যে নারীদের ক্রিকেট নিষিদ্ধ করা হয়েছে।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের খেলা নিয়ে জটিলতা শুরু হয়েছে। বিশ্বকাপে আফগানিস্তানের পতাকা নিয়ে খেলতে দিবে না তালেবানরা, এমনও গুঞ্জন উঠে। সেক্ষেত্রে বিশ্বকাপ থেকে বহিস্কার হতে পারে আফগানরা।

ব্রিটেনের সংবাদপত্রের খবর, শুধুমাত্র টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না দেওয়াই নয়, আইসিসি হয়তো আফগানিস্তানের সদস্যপদ বাতিল করতে পারে। আইসিসির ১৭ জন বোর্ড সদস্যের মধ্যে ১২ জন যদি আফগানিস্তানের সদস্যপদ খারিজের পক্ষে ভোট দেন, তা হলে বাদ পড়তে পারে আফগানরা।

তবে রিপোর্টস বলছে, জাতীয় পতাকা নিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে আফগানিস্তান। এমনটাই জানান ফাজলি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে আফগানিস্তান। গ্রুপ-২এ আফগানদের প্রতিপক্ষ ভারত-পাকিস্তান ও নিউজিল্যান্ড।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয়

জাতীয় পতাকা নিয়েই বিশ্বকাপে খেলবে আফগানিস্তান দল

আপডেট সময় ০৭:৫০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১