ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার বর্তমান সরকার একটি উৎপাদনমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে : শামীম তালুকদার উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মহাসড়ক অবরোধ মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে : প্রধানমন্ত্রী নজরুল মেলা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

বকশীগঞ্জের বাট্টাজোড়ে বিতর্কিত নেতাকে দলে না রাখতে নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল!

বকশীগঞ্জে বিতর্কিত এক নেতাকে দলে না রাখতে বিক্ষোভ মিছিল করেছে ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ছবি : বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে বিতর্কিত এক নেতাকে দলে না রাখতে বিক্ষোভ মিছিল করেছে ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

২১ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৫টায় বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা বাট্টাজোড় জিন্নাহ বাজারে বিক্ষোভ মিছিল করেন। মিছিলে নেতৃত্ব দেন বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মান্নান।

বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মুন্নাফকে তার বিতর্কিত কর্মকান্ডের জন্য দলে না রাখতে বিভিন্ন শ্লোগান দেন।

বাট্টাজোড় ইউনিয়নের একাধিক নেতা জানান, আবদুল মুন্নাফ খাদ্য বান্ধব কর্মসূচির চাল কেলেঙ্কারীর মামলার আসামি। এঘটনায় উপজেলা আওয়ামী লীগ তাকে দল থেকে বহিষ্কার করেছেন।

গত ৮ সেপ্টেম্বর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। আবদুল মুন্নাফের বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় ইউনিয়ন আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী হতাশ হয়ে পড়েন।

২১ সেপ্টেম্বর বিকালে বিক্ষোভ মিছিল করে তাকে দলে না রাখতে উপজেলা আওয়ামী লীগের দৃষ্টি আকর্ষণ করেন নেতাকর্মীরা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জের বাট্টাজোড়ে বিতর্কিত নেতাকে দলে না রাখতে নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল!

আপডেট সময় ০৬:০১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১