ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার টাকা ফেরতের দাবিতে মাদারগঞ্জ উপজেলা পরিষদ ঘেরাও, অনির্দিষ্টকালের কর্মসূচি ঘোষণা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭টি ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ জামালপুরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান জিলানী, লিয়ন সেক্রেটারি শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম

শ্রেণি কক্ষে পাঠদানের পাশাপাশি অনলাইনে শিক্ষা-কার্যক্রমও চলমান থাকবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন বলেছেন, বিদ্যালয়ের শ্রেণি কক্ষে পাঠদানের পাশাপাশি অনলাইনে শিক্ষা-কার্যক্রমও চলমান থাকবে। এছাড়া শিক্ষার্থীদের বাড়ি বাড়ি ওয়ার্কশীট পৌঁছে দেওয়ার কার্যক্রম চলমান থাকবে।

২০ সেপ্টেম্বর লালমনিরহাটে জেলার প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, করোনা মহামারীর ভয়াবহতার কারণে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কোমলমতি শিক্ষার্থীদের। লেখাপড়ার এই ক্ষতি পুষিয়ে নিতে বিদ্যালয়ে পাঠদানের পাশাপাশি অনলাইন শিক্ষা-কার্যক্রমও অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, কোমলমতি শিক্ষার্থীদের করোনাভাইরাস থেকে সুরক্ষা ও শিক্ষার ধারাবাহিকতা অব্যাহত রাখতে শিক্ষক-কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। স্বাস্থ্য বিধি মানার ক্ষেত্রে শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকসহ শিক্ষা প্রতিষ্ঠানের সবাইকে সচেতন হতে হবে। বিদ্যালয়ে শিক্ষার্থীদের শতভাগ সুরক্ষায় রাখতে হবে ।

প্রতিমন্ত্রী বলেন, দেশের করোনাভাইরাস সংক্রমণের হার নিম্নগামী, যা ৫ শতাংশের কাছাকাছি চলে এসেছে। কিছু দিনের মধ্যে হয়তো ৫ শতাংশের নিচে নেমে আসবে। তখন স্বাভাবিক জীবনে আমরা ফিরে আসবো এবং শিক্ষা কার্যক্রম পুরোদমে শুরু করতে পারবো।

মতবিনিময় সভায় লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান, লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা, বিভাগীয় উপ-পরিচালক মো. মুজাহিদুল ও লালমনিরহাট জেলা প্রশাসক মো. জাফর বক্তৃতা করেন।

আপলোডকারীর তথ্য

জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত

শ্রেণি কক্ষে পাঠদানের পাশাপাশি অনলাইনে শিক্ষা-কার্যক্রমও চলমান থাকবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৯:২৫:২৮ অপরাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১