ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর

শেরপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরকীয়া প্রেমিক আটক

ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের শ্রীবরদী উপজেলায় কাজলী বেগম নামে এক যুবতী গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। ১৭ সেপ্টেম্বর দুপুরে উপজেলার সীমান্তবর্তী কর্ণঝোড়া গুচ্ছগ্রামের পাশে নদীর পাড় থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। কাজলী ওই গ্রামের সালু মিয়ার মেয়ে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ নিহত গৃহবধূর পরকীয়া প্রেমিক আকুল মিয়া (৪০) নামে একজনকে আটক করেছে।

এদিকে কাজলীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে তার স্বজনরা।

স্থানীয় একাধিক সূত্র জানায়, বেশ কয়েক বছর আগে উপজেলার কইন্যাকান্দি গ্রামের নেহাল উদ্দিনের (৪০) সাথে বিয়ে হয় কাজলীর। বিয়ের কিছুদিন পর থেকে পার্শ্ববর্তী গ্রাম পলাশতলার করিম মিয়ার ছেলে অকুল মিয়ার সাথে কাজলীর পরকীয়া সম্পর্ক আছে এমন অভিযোগে স্বামী তাকে মাঝেমধ্যে মারধর করতেন।

১৬ সেপ্টেম্বর গভীর রাতে রহস্যজনকভাবে নিখোঁজ হয় কাজলী বেগম। পরে ১৭ সেপ্টেম্বর সকালে আশপাশের লোকজন নদীর পাড়ে তার লাশ পরিত্যক্ত অবস্থায় দেখতে পায়।

এমন তথ্য পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য কাজলীর প্রেমিক আকুলকে আটক করে।

শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, ঘটনাটির তদন্ত চলমান আছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী

শেরপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরকীয়া প্রেমিক আটক

আপডেট সময় ০৭:৩৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১