ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিলেন বকশীগঞ্জের বিএনপি নেতা শাকিল যুবদল নেতা মোখলেস ও মহিলা দলনেত্রী মনির সুস্থতা কামনায় দোয়া মাহফিল জামালপুরে নারী উদ্যোক্তা উন্নয়ন ফোরাম গঠিত জামালপুর লিগ্যাল এইড অফিসারের সাথে এম্পাওয়ারহারের মতবিনিময় জামালপুরে শাহজালাল ইসলামী ব্যাংক ও কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ রোপণ শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী পানি জমে মরে গেছে জামালপুরে হর্টিকালচার সেন্টারের ১৩৭টি মাতৃ লিচু গাছ শরিফপুরে ত্রিশ বছরের জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন দুই নেতা টিএসপিতে অসামান্য অবদানে মিজানুর রহমানকে সংবর্ধনা

দেওয়ানগঞ্জে পোশাককর্মী গণধর্ষণের শিকার, আটক ১

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় এক পোশাককর্মী (৩২) গণধর্ষণের শিকার হয়েছেন। ১৪ সেপ্টেম্বর রাতে উপজেলার সীমান্তবর্তী ডাংধরা ইউনিয়নের বাঘারচর এলাকায় এ ঘটনা ঘটে। ধর্ষণের সহযোগিতা করায় বাঘারচর টেংরামারী গ্রামের মৃত সাবু ব্যাপারীর ছেলে জাহিদুল ইসলামকে (৩০) ১৬ সেপ্টেম্বর সকালে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।

জানা গেছে, মাগুরা সদর উপজেলার খানাবাড়ী গ্রামের বাবর আলী বিশ্বাসের মেয়ে পোশাককর্মী বাঘারচর সুহেব আলীর বাড়িতে বেড়াতে এলে ১৪ সেপ্টেম্বর রাতে গণধর্ষণের শিকার হন। এ ঘটনায় পোশাককর্মী বাদী হয়ে ৬ জন অজ্ঞাতনামাসহ আরও কয়েকজনকে আসামি করে দেওয়ানগঞ্জ মডেল থানায় ধর্ষণের মামলা দায়ের করেন।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষণে সহযোগিতার অভিযোগে জাহিদুল ইসলামকে আটক করে ১৬ সেপ্টেম্বর দুপুরে জামালপুর আদালতে পাঠানো হয়েছে। বাকী আসামিদের আটক করার অভিযান অব্যাহত রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে পোশাককর্মী গণধর্ষণের শিকার, আটক ১

আপডেট সময় ০৬:০২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১