ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী রাজিব বাস সার্ভিস নিরাপদ করতে পরামর্শ সভা, ১৩ নির্দেশনা অসহায়ত্বের সুযোগে দ্বিগুণ ভাড়ায় চলছে ইসলামপুরে সরকারি অ্যাম্বুলেন্স ভেজাল সরিষার তেল কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে চলছে গবাখালি খাল পরিষ্কার

দেওয়ানগঞ্জে কলেজছাত্রীর লাশ উদ্ধার

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় কলেজছাত্রী আখিমনি (২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৬ সেপ্টেম্বর সকালে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী পাঠাধোয়া পাড়া গ্রামে তার শ্বশুরবাড়ির ঘরের ধর্ণা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম জানান, সানন্দবাড়ী লম্বাপাড়া গ্রামের উজ্জ্বল হোসেনের মেয়ে আখিমনি। তিনি সানন্দবাড়ী ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী। মাসখানেক আগে একই ইউনিয়নের পাঠাধোয়া পাড়া গ্রামের আব্দুস ছালাম মিয়ার ছেলে শামীম হোসেনের সাথে তার বিয়ে হয়। পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, আখিমনির লাশ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী শামীম হোসেনকে আটক করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জে কলেজছাত্রীর লাশ উদ্ধার

আপডেট সময় ০৭:৫৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১