ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ জানালেন মেহেদী নতুন ভোট কেন্দ্র চায় ইসলামপুরের টেংরাকুড়াবাসী মাদারগঞ্জে ভাঙারি ব্যবসায়ী ফকির আলীর মরদেহ উদ্ধার বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

প্রথমবারের মত শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করলো দক্ষিণ আফ্রিকা

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ প্রথমবারের মত টি-টুয়েন্টিতে শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করলো দক্ষিণ আফ্রিকা। গতরাতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা ১০ উইকেটে বড় ব্যবধানে হারায় শ্রীলংকাকে। ফলে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতলো প্রোটিয়ারা।

প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিলো দক্ষিণ আফ্রিকা। হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে শেষ ম্যাচ খেলতে নামে তারা। টস জিতে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলংকা। দক্ষিণ আফ্রিকার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ৮ উইকেটে ১২০ রান সংগ্রহ করে লংকানরা। দক্ষিণ আফ্রিকার বির্জন ফরচুইন ও কাগিসো রাবাদা ২টি করে উইকেট নেন।

১২১ রানের সহজ টার্গেট হেসেখেলে স্পর্শ করে ফেলেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার রেজা হেনড্রিকস ও কুইন্টন ডি কক। ৩২ বল হাতে রেখে দলের জয় নিশ্চিত করেন তারা। ৪২ বল খেলে ৫টি চার ও ১টি ছক্কায় হেনড্রিকস ৫৬ এবং ডি কক ৪৬ বলে ৫৯ রানে অপরাজিত থাকেন। ডি ককের ইনিংসে ৭টি চার ছিলো। ম্যাচ ও সিরিজ সেরা হন ডি কক।

টি-টুয়েন্টির আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিলো শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকা। ২-১ ব্যবধানে সিরিজটি জিতেছিলো লংকানরা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী

প্রথমবারের মত শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করলো দক্ষিণ আফ্রিকা

আপডেট সময় ০৬:০৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১