ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’

জামালপুরে সদর থানা পুলিশের অভিযানে ১০টি মোবাইল ফোন উদ্ধার, আটক ৮

আটক ৮ জন ও তাদের কাছ থেকে উদ্ধার ১০টি মোবাইল। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরে চুরি হওয়া ১০টি মোবাইল ফোন উদ্ধারসহ ৮ জনকে আটক করেছে সদর থানা পুলিশ। আসামি ৮ জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আটক হওয়া আসামিরা হলেন- মাদারীপুর জেলার কালকিনি থানার ঠেঙ্গামারী উত্তর পাড়া এলাকার সাহারুল সরদারের ছেলে মো. সজল (২৬), কুমিল্লা জেলার জগনাথপুর গ্রামের মৃত আফসার আলীর ছেলে মো. রকি (২৭), মাদারীপুর জেলার কালকিনি থানার ঠেঙ্গামারী গ্রামের দেলোয়ার বেপারীর ছেলে মো. কানন বেপারী (২৮), কুমিল্লা জেলার লাকসাম উপজেলার আজগড়া বাজার বড়বাম উত্তরপাড়ার মৃত আবুল কালামের ছেলে শাহা আলম ওরফে কাজল (২৮), গাজীপুর জেলার জয়দেবপুর উপজেলার ঝুলারপাড় দক্ষিণপাড়া গ্রামের মৃত রাজ্জাক গাজীর ছেলে মো. বিল্লাল গাজী (৪০), চট্রগ্রাম জেলার হালি শহর উপজেলার পানির কল ১ নম্বর সড়কের মৃত জাহাঙ্গীরের ছেলে মো. আল আমিন (৩৩), নারাণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মুরাপাড়ার ভুইয়া বাড়ী এলাকার মৃত উমির উদ্দিনের ছেলে মো. তোফাজ্জাল (৫০) ও জামালপুরের মেলান্দহ উপজেলার রুকনাই দক্ষিণপাড়া এলাকার সিদ্দিক হাওলাদারের ছেলে মো. স্বপন হাওলাদার (৩৫)।

জানা যায়, গত ১১ সেপ্টেম্বর জামালপুর পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনস্থলে নেতাকর্মীর ভীড়ে এই সংঘবদ্ধ চোর চক্রটি সক্রিয় হয়ে উঠে। এসময় তারা সম্মেলনস্থলে উপস্থিত হয়ে বিভিন্ন জনের কাছ থেকে ১০টি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। এই চুরির ঘটনায় ভুক্তভোগী জামালপুর পৌরসভার ছনকান্দা এলাকার জামিউল ইসলাম বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-৩৪, তাং-১২-০৯-২০২১। মামলা দায়েরের পরপরই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সিদ্দিকের নেতৃত্বে পুলিশের একটি দল সোর্সের সহায়তাসহ তথ্য প্রযুক্তির মাধ্যমে চোরদের অবস্থান জানতে পারে। এরই ধারাবাহিকতায় ১২ সেপ্টেম্বর নিশ্চিত হন চোর চক্রটি জামালপুর পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন হোটেল আল সামাদের ৬, ৮, ১০ ও ১৫ নম্বর রুমে অবস্থান করছে। পরে সঙ্গীয় ফোর্সসহ হোটেলটিতে গিয়ে আসামিদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১০টি মোবাইল ফোন উদ্ধার করে জামালপুর সদর থানা পুলিশ।

আপলোডকারীর তথ্য

শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জামালপুরে সদর থানা পুলিশের অভিযানে ১০টি মোবাইল ফোন উদ্ধার, আটক ৮

আপডেট সময় ০৯:৪৩:২৬ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১