ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু ইউপি নির্বাচন : বকশীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে জলাশয় খাসপুকুরে ৩০৭ কেজি পোনা অবমুক্ত জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান

ভারতের বিদেশমন্ত্রী ও তথ্যমন্ত্রীর সাথে ড. হাছান মাহমুদের বৈঠক

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ভারত সফররত তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ ৭ সেপ্টেম্বর নয়াদিল্লিতে সেদেশের বিদেশমন্ত্রী এস জয়শংকর এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ সিং ঠাকুরের সাথে বৈঠক করেছেন।

সকালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুরের সরকারি বাসভবনে তার সাথে বৈঠকে ড. হাছান মাহমুদ দু’দেশের যৌথ প্রযোজনায় নির্মীয়মান বঙ্গবন্ধুর জীবন ও কর্মভিত্তিক বায়োপিকের অগ্রগতি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর চলচ্চিত্র নির্মাণ এবং বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর ও ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে সম্ভাব্য যৌথ উদ্যোগ নিয়ে আলোচনা করেন।

ড. হাছান মাহমুদ এসময় বিদেশি টিভি চ্যানেলগুলোর বিজ্ঞাপনমুক্ত ক্লিন ফিড সম্প্রচারের বিষয়ে যে আইন রয়েছে, তা প্রয়োগের সিদ্ধান্ত ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রীকে অবহিত করেন।

এদিন দুপুরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের সাথে নয়াদিল্লির সাউথ ব্লকে বৈঠক করেন। দু’দেশের মধ্যে জনযোগাযোগ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি কোভিড পরিস্থিতি মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা বৈঠকে স্থান পায়।

দিল্লীতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান, ডেপুটি হাইকমিশনার নূরাল আলম ও প্রেস মিনিস্টার শাবান মাহমুদ এ সময় মন্ত্রীর সাথে ছিলেন। তথ্যমন্ত্রী ড. হাছান ৮ সেপ্টেম্বর দেশে ফিরছেন।

আপলোডকারীর তথ্য

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

ভারতের বিদেশমন্ত্রী ও তথ্যমন্ত্রীর সাথে ড. হাছান মাহমুদের বৈঠক

আপডেট সময় ০৫:১৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১