ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত

বকশীগঞ্জে বন্যার্তদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ

বকশীগঞ্জে বন্যার্তদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় গত কয়েক দিন ধরে চারটি ইউনিয়নে বন্যা দেখা দেওয়ায় প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। তাই এসব বন্যা কবলিত এলাকায় ৪ সেপ্টেম্বর ত্রাণের চাল বিতরণ করা হয়েছে।

সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে সাধুরপাড়া ইউনিয়নের বিলের পাড়, ডেরুরবিল, আইরমারী খান পাড়া, বাংগালপাড়া, কুতুবের চর, কামালের বার্তী গ্রামের ১০০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয় এবং অসহায়, দুঃস্থ পরিবারের মাঝে নগদ এক লাখ টাকা বিতরণ করা করা হয়।

সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু নৌকা যোগে বন্যা কবলিত এলাকার মানুষের বাড়ি বাড়ি গিয়ে এসব চাল ও নগদ টাকা বিতরণ করেন।

আইরমারী খান পাড়া গ্রামে চাল বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুুদুল আলম বাবু, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ উপস্থিত ছিলেন।

অপরদিকে কামালের বার্তী গ্রামে চাল বিতরণকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী, আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজিম শাহরিয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন

বকশীগঞ্জে বন্যার্তদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ

আপডেট সময় ০৮:২১:৪৫ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১