ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার বর্তমান সরকার একটি উৎপাদনমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে : শামীম তালুকদার উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মহাসড়ক অবরোধ মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে : প্রধানমন্ত্রী নজরুল মেলা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু

জামালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত পিতা-পুত্রের মরদেহ। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

প্রতিবেশীর টিনের চালে ঘরনির্মাণ কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিতা-পুত্রের মৃত্যু হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট কাঠমিস্ত্রি রুবেল মিয়া (৩৫) ঘটনাস্থলেই এবং তার শিশুপুত্র এনায়েত (৮) হাসপাতালে নেয়ার পথে মারা যায়। ৪ সেপ্টেম্বর বিকেলে সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের কেজাইকান্দা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, কাঠমিস্ত্রি রুবেল মিয়া (৩৫) ৪ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে প্রতিবেশী মছর উদ্দিনের ঘরের টিনের চালে উঠে ঘরনির্মাণ কাজ করছিলেন। এ সময় ঘরের টিনের চালে বৈদ্যুতিক শর্টসার্কিট হলে রুবেল মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। সাথে থাকা তার শিশুপুত্র এনায়েত তাকে ধরতে গেলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। তাদের মৃত্যুতে পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউপি চেয়ারম্যান দ্বীন আমীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিতা-পুত্রের মৃত্যুর ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু

আপডেট সময় ১১:৫৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১