ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক আর নেই

বীর মুক্তিযোদ্ধা এ কে এম মোজাম্মেল তরফদার

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক (তারা মাস্টার) আর নেই। (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মোজাম্মেল হকের জন্ম পোগলদিগা ইউনিয়নের গোবিন্দ পটল গ্রামের সম্ভান্ত্র তরফদার পরিবারে।

২ সেপ্টেম্বর রাত ১০টার দিকে রাজধানী ঢাকার এবারগ্রীণ অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী ও তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মোজাম্মেল হক বয়ড়া ইসরাইল আহমেদ উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা পেশা শেষে অবসরে যান। তিনি দীর্ঘদিন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন।

বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক তরফদারের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি, জেলা ও উপজেলা আওয়ামী লীগ তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক এবং সমবেদনা জানিয়েছেন।

মোজাম্মেল হক তরফদার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে ১৯৭১ সালে ১১ নম্বর সেক্টরে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ নিয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন।

৩ সেপ্টেম্বর সকাল ১০টায় বয়ড়া ইসরাইল আহমেদ উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদার পর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আপলোডকারীর তথ্য

মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক আর নেই

আপডেট সময় ০৫:২৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১