ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শেরপুরে আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল মানবাধিকারকর্মীর মরদেহ

শেরপুরে আদালতের নির্দেশে কবর থেকে মানবাধিকারকর্মীর মরদেহ তোলা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরে এক মানবাধিকারকর্মী ও শিক্ষার্থী আবু সাঈদের রহস্যজনক মৃত্যুর ঘটনায় তার লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলার নির্দেশ দিয়েছে আদালত।

১ সেপ্টেম্বর সকালে নির্বাহী হাকিম মিজানুর রহমানের উপস্থিতিতে তার মরদেহ উত্তোলন করা হয়। নিহত আবু সাঈদ জেলা সদরের গাজীরখামার ইউনিয়নের শালচূড়া গ্রামের নূর হোসেনের ছেলে।

নিহত সাঈদের পরিবারের অভিযোগ, গত ১১ জুন রাতে আবু সাঈদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তার বন্ধু আতিক মিয়া, জাকির, তরিকুল ইসলাম, ডা. শোয়েব ও শারমীন সুলতানা ডেইজি। পরে তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় পরিকল্পতিভাবে সাঈদকে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডকে তারা সুকৌশলে সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দেয়।

এ ঘটনায় গত ২৭ জুন সি আর আমলী আদালতে একটি মামলা দায়ের করা হয়। পরে ২২ আগস্ট আদালতের নির্দেশে সদর থানায় মামলাটি এফআইআর ভুক্ত করা হয়।

পরবর্তীতে আসামিরা মামলা তুলে নিতে বাদীকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকে। এক পর্যায়ে আবু সাঈদের পরিবার মরদেহের ময়নাতদন্ত করার দাবি জানালে আদালত তা মঞ্জুর করেন।

আপলোডকারীর তথ্য

মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত

শেরপুরে আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল মানবাধিকারকর্মীর মরদেহ

আপডেট সময় ০৯:৪৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১