ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ : এক ব্যক্তিকে কারাদণ্ড শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জে যমুনার পানি বিপদসীমার ওপর, নিম্নাঞ্চল প্লাবিত

দেওয়ানগঞ্জে যমুনার পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ছবিটি ৩১ আগস্ট মঙ্গলবার উপজেলা পরিষদের সামনে থেকে নেয়া হয়েছে। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় যমুনা নদীর পানি বেড়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘন্টায় নদীর পানি ১৫ সেন্টিমিটার বেড়েছে। ৩১ আগস্ট দুপুরে যমুনার পানি বিপদসীমার ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

জানা গেছে, যমুনা, ব্রহ্মপুত্র, দশানী, জিঞ্জিরাম নদ-নদীর পানি বাড়ায় উপজেলার পৌরশহর, চুকাইবাড়ী, চিকাজানি, বাহাদুরাবাদ, সদর ইউনিয়নসহ ৮টি ইউনিয়নের নদী র্তীরবর্তী নিম্নাঞ্চল ও দুর্গম চরাঞ্চল প্লাবিত হয়েছে। উপজেলার চুকাইবাড়ী ও চিকাজানি ইউনিয়নের আংশিক এলাকার মানুষ পানিবন্দি হয়ে পরেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস জানান, পানি বৃদ্ধি থাকায় উপজেলার ১ হাজার ৮০ হেক্টর জমির রোপা আমন ও বীজতলা পানির নিচে নিমজ্জিত রয়েছে। পানি বৃদ্ধি থাকায় উপজেলায় প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পানি পরিমাপক (গেজ রিডার) আবদুল মান্নান জানান, গত ২৪ ঘণ্টায় যমুনার পানি ১৫ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদীর তীরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, পানি বৃদ্ধি অব্যাহত আছে। এতে আরও নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ : এক ব্যক্তিকে কারাদণ্ড

দেওয়ানগঞ্জে যমুনার পানি বিপদসীমার ওপর, নিম্নাঞ্চল প্লাবিত

আপডেট সময় ০৭:৫৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১