ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী প্রীতি ফুটবল ম্যাচে স্বপ্ননীড় একাদশ চ্যাম্পিয়ন জামালপুরে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না জুলাই গণঅভ্যুত্থান : আকাশের দিকে তাকিয়ে এক শহিদের স্ত্রীর আকুতি জামালপুরে এপির উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত জীবিত অবস্থায় নিজের চল্লিশার খাবার খাওয়ালেন আব্দুস সামাদ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী মুর্শিদাবাদে তরুণীর অভিযোগ : গ্রেপ্তার জামালপুরের যুবক

গত ২৪ ঘন্টায় ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত নতুন রোগী ভর্তি ২৩৩ জন

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ২৩৩ জন। এর মধ্যে রাজধানী ঢাকায় নতুন ভর্তি রোগীর সংখ্যা বেশি। ঢাকায় ২১৩ জন এবং অন্যান্য বিভাগে নতুন ভর্তি হয়েছে ২০ জন।

৩০ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কনট্রোল রুম থেকে (২৯/৮/২০২১ সকাল ৮ টা থেকে ৩০/৮/২০২১ সকাল ৮ টা পর্যন্ত) পাঠানো ডেঙ্গু রোগীর সর্বশেষ তথ্যে এসব জানানো হয়েছে।

এতে জানানো হয়, চলতি বছরের জানুয়ারি থেকে (১/১/২০২১-৩০/৮/২০২১) এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১০ হাজার ৯০ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে একই সময়সীমায় এ পর্যন্ত হাসপাতাল থেকে সেবা নিয়ে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ৮৯৫ জন।

তথ্য অনুযায়ী দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট এক হাজার ১৫০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

এরমধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি ৪১টি হাসপাতালে ১ হাজার ৪ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে বর্তমানে ১৪৬ জন ভর্তি রয়েছেন। এই সময়ে মৃত্যুর সংখ্যা মোট ৪২ জনেই স্থিতিশীল রয়েছে।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নকলায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী

গত ২৪ ঘন্টায় ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত নতুন রোগী ভর্তি ২৩৩ জন

আপডেট সময় ০৮:০২:২৫ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১