ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র ৩১ আগস্ট নাগাদ আফগান প্রত্যাহার কার্যক্রম শেষ করবে : বাইডেন

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ২৫ আগস্ট বলেছেন, ওয়াশিংটন ৩১ আগস্ট নাগাদ আফগানিস্তান থেকে তাদের প্রত্যাহার কার্যক্রম শেষ করার পরিকল্পনা নিয়েছে এবং ক্রমবর্ধমান সন্ত্রাসী হামলার ঝুঁকির কারণে এই প্রত্যাহার দ্রুত করা প্রয়োজন। খবর এএফপি’র।

তালেবান নিয়ন্ত্রিত কাবুল থেকে আমেরিকান, আফগান নাগরিক ও মার্কিন সৈন্য সরিয়ে নেয়ার পরিকল্পনার কথা উল্লেখ করে বাইডেন বলেন, ‘যত দ্রুত আমরা এ কাজ শেষ করতে পারি, ততই ভাল।’

‘প্রতিদিনের অভিযান আমাদের সৈন্যের জীবনের ঝুঁকি আরো বৃদ্ধি করছে।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি মঙ্গলবার জি-৭ গ্রুপের নেতাদের সাথে আফগানিস্তান থেকে প্রত্যাহার কার্যক্রমের বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং তারা যতটা সম্ভব দক্ষতার সাথে নিরাপদভাবে লোকজনকে সরিয়ে নেয়ার ব্যাপারে আন্তরিক সহযোগিতা অব্যাহত রাখতে সম্মত হয়েছেন।

বাইডেন বলেন, ‘বর্তমানে যে গতিতে প্রত্যাহার কার্যক্রম চলছে তাতে পুরো কাজ শেষ করতে ৩১ আগস্ট পর্যন্ত সময় লেগে যাবে।’ যারা আফগানিস্তান ত্যাগের চেষ্টা করছে তাদের প্রত্যেককে সরিয়ে নেয়া নিশ্চিত করতে সময়সীমা বাড়াতে ইউরোপীয় নেতাদের চাপের মুখে রয়েছেন বাইডেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

যুক্তরাষ্ট্র ৩১ আগস্ট নাগাদ আফগান প্রত্যাহার কার্যক্রম শেষ করবে : বাইডেন

আপডেট সময় ০২:০৫:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১