ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন নকলায় ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ফাহিম চৌধুরী ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

ভেনিজুয়েলায় প্রবল বর্ষণে ১৫ জনের মৃত্যু

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ভেনিজুয়েলার আনদেসে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট কাদাপানির ঢল ও ভূমিধসে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। ২৪ আগস্ট কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি’র।

পর্যটকদের কাছে আকর্ষণীয় ভেনিজুয়েলার পশ্চিমাঞ্চলীয় মেরিদা রাজ্যের কৃষি এলাকা মোকোটিজ ভ্যালিতে সাত দিনের দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সেখানের বিভিন্ন সড়কে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়।

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পক্ষে মেরিদা তদারকি করা কর্মকর্তা জেহিসন গুজমান এ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ১৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ভিডিও ফুটেজে টোভার গ্রামের একটি রাস্তায় বিভিন্ন যানবাহন ভেসে যেতে এবং আরো অনেক গাড়ি মাটির নিচে চাপা পড়ে থাকতে দেখা যাচ্ছে।

মেরিদা গভর্নর রামন গুয়েভারা জানান, মোকোটিজ নদীর পাড় পানির চাপে ভেঙ্গে যাওয়ায় টোভার গ্রামে ব্যাপক বন্যা হয়েছে। গ্রামটির বিদ্যুত ও টেলিফোন ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

শহর অভিমুখী বিভিন্ন রাস্তায় প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে।

মেরিদা ভিত্তিক সাংবাদিক জেসাস কুইনতারো এএফপি’কে বলেন, ‘সেখানে খুবই খারাপ পরিস্থিতি বিরাজ করছে। এ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অনেকে তাদের পরিবারের সদস্যদের হারিয়েছেন।’

‘এ অঞ্চলে ২০০৫ সালের পুনরাবৃত্তি ঘটতে দেখা যাচ্ছে।’

ওই বছর প্রবল বর্ষণের কারণে ৪১ জন প্রাণ হারান এবং ৫২ জন নিখোঁজ হন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভেনিজুয়েলায় প্রবল বর্ষণে ১৫ জনের মৃত্যু

আপডেট সময় ০২:০৮:২৬ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১