ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামপুরে মরহুম ডা. খোরশেদুজ্জামান মিস্ত্রি মিয়া স্মৃতি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

বিজয়ী দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় মরহুম ডা. খোরশেদুজ্জামান মিস্ত্রি মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ২০ আগস্ট বিকালে কিশোর জাগরণী ক্লাব আয়োজনে সরদার পাড়া অষ্টিমঘাট মাঠে বিবাহিত একাদশ বনাম অবিবাহিত একাদশ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে বিবাহিত একাদশকে অবিবাহিত একাদশ ট্রাইবেকারে ১ গোলে পরাজিত করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

রানারআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। ছবি : বাংলারচিঠিডটকম

প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাছের বাবুল বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন।

এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, ইসলামপুর মানবাধিকার কমিশনের সভাপতি আনিসুর রহমান, কাউন্সিলর মোহন মিয়া, সাবেক কাউন্সিলর বেলাল হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আছর আলী, সাধারণ সম্পাদক দুদু সরদার, যুগ্মসম্পাদক খোকন বাঙালি, সমাজ সেবক ইমতিয়াজ আহমেদ নকীব প্রমুখ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসলামপুরে মরহুম ডা. খোরশেদুজ্জামান মিস্ত্রি মিয়া স্মৃতি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:২০:৪২ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১