ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

জাতীয় শোক দিবসে যমুনা সারকারখানায় রচনা-চিত্রাংকন প্রতিযোগিতা, খাদ্য বিতরণ

জাতীয় শোক দিবসে যমুনা সারকারখানায় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ী যমুনা সারকারখানা এলাকায় ৮ শতাধিক দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

১৫ আগস্ট সকালে কারখানার আবাসিক এলাকায় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে যমুনা সারকারখানার ব্যবস্থাপনা পরিচালক সুদীপ মজুমদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এর আগে কারখানা এলাকায় স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা এবং কালো পতাকা উত্তোলন শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ ছাড়াও যমুনা সার কারখানা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকীতে প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

এ সময় উপস্থিত ছিলেন- যমুনা সারকারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) মঈনুল হক, মহাব্যবস্থাপক (ই এন্ড আই) আব্দুল মান্নান, মহাব্যবস্থাপক (উৎপাদন) অশ্বিনি কুমার ঘোষ, শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক শফিকুর রহমান, কার্যকরী সভাপতি আনোয়ারুল ইসলাম লেবু, যুগ্মসম্পাদক খলিলুর রহমান, সহসভাপতি এম এইচ ফারুকী, অধ্যক্ষ অবনিন্দ্র নাথ বৈদ্য, প্রধান শিক্ষক নাছির মাহমুদ প্রমুখ।

অনুষ্ঠানে ৫ শতাধিক মানুষকে রান্না করা খাবার ও ৩ শতাধিক দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে প্রতিজনকে চাল, ডাল, তেল, আলু, লবণ ও চিনি বিতরণ করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

জাতীয় শোক দিবসে যমুনা সারকারখানায় রচনা-চিত্রাংকন প্রতিযোগিতা, খাদ্য বিতরণ

আপডেট সময় ০৩:৩৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১