ঢাকা ০১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তুরস্কে আকস্মিক বন্যায় অন্তত ৪৪ জনের মৃত্যু, নিখোঁজ অনেকে

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ তুরস্কের উত্তরাঞ্চলের কৃষ্ণসাগর অঞ্চলে আকস্মিক বন্যায় অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে। বন্যায় উপকূলীয় তিনটি শহর পানিতে তলিয়ে গেছে। এতে বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি-দোকানপাটসহ নানা স্থাপনা। বন্যাদুর্গত এলাকায় এখনও নিখোঁজ রয়েছেন অনেকে।

তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়েছে, প্রবল বর্ষণের কারণে সৃষ্ট বন্যা ১১ আগস্ট দেশটির উত্তরে কৃষ্ণসাগর অঞ্চলে আঘাত হানে। ফলে কস্তামনু প্রদেশে ৩৪ জন মারা যায়। অন্যদিকে সিনোপ প্রদেশে আরও ছয়জন মারা গেছেন।

বিবৃতিতে আরও বলা হয়, বন্যা কবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এতে কয়েক হাজার স্বেচ্ছাসেবী অংশ নিয়েছেন। বন্যাকবলিত এলাকা থেকে উদ্ধারকর্মীরা সাধারণ মানুষদের হেলিকপ্টার ও নৌকায় করে নিরাপদ এলাকায় সরিয়ে নিচ্ছে।

এদিকে ১৩ আগস্ট তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বন্যা এলাকা কাস্তামোনুর বোজকুর্ট জেলা পরিদর্শন করেন। এ সময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেন।

পরিদর্শন শেষে তিনি বলেন, আমরা যত দ্রুত সম্ভব সর্বোচ্চ চেষ্টা করব এবং আশা করি আমরা সংকট কাটিয়ে উঠব।

চলতি মাসে তুরস্কে এ নিয়ে দুটি প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই দেশটির দক্ষিণাঞ্চলের বিশাল এলাকা দাবানলে বিপর্যস্ত হয়েছে। গত ২৮ জুলাই থেকে সরকারি হিসেবে অন্তত ১৫৬টি দাবানলে ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

দেশ-বিদেশের ব্যাপক প্রচেষ্টায় ওই অঞ্চলের দাবানলগুলো অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে দেশটির এক প্রান্তের দুর্যোগ নিয়ন্ত্রণে আসতেই অন্যপ্রান্তে বন্যায় ব্যাপক প্রাণহানির খবর পাওয়া গেল।সূত্র: রয়টার্স।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

তুরস্কে আকস্মিক বন্যায় অন্তত ৪৪ জনের মৃত্যু, নিখোঁজ অনেকে

আপডেট সময় ০৯:৪২:০৪ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১