ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ যুবদলনেতা সোহেল রানা খানের উদ্যােগে খাল পরিষ্কার অভিযান শুরু পলাশতলায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির খাদ্য সহায়তা দেওয়ানগঞ্জ থানার ওসি আনোয়ার হলেন জেলায় শ্রেষ্ঠ সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর : প্রধানমন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি থাকলে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে: আন্তঃশিক্ষা বোর্ড

শেরপুরে স্পট রেজিস্ট্রেশনে দেওয়া হচ্ছে করোনার টিকা

শেরপুরে স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে গণটিকা দেওয়া শুরু হয়। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

করোনা প্রতিরোধে শেরপুরে স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে গণটিকা দেওয়া শুরু হয়েছে। ৭ আগস্ট সকালে শহরের বটতলা এলাকার পৌরসভা কার্যালয়ে মেয়র গোলাম কিবরিয়া লিটন এ গণটিকাদান কর্মসূচির উদ্বোধন করেন।

প্রথম দফায় জেলার পাঁচ উপজেলার ৩৩ হাজার ৬০০ জনকে এ টিকা দেওয়া হবে। জেলায় ৫২ ইউনিয়নে ২৫ বছর ও তার বেশি বয়সীরা এ টিকা পাবেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জেলার প্রতিটি ইউনিয়নে একটি করে কেন্দ্র ও ৩টি বুথ স্থাপন করা হয়েছে। সেখানে জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করে তাৎক্ষণিকভাবে টিকা প্রদান করা হচ্ছে। এছাড়া পৌর এলাকার প্রতি ওয়ার্ডে ২০০ জন টিকা নিতে পারবেন। আর ৫২ ইউনিয়নের প্রতিটি কেন্দ্র থেকে ৬০০ জন টিকা নিতে পারবেন।

এদিকে সকাল থেকে বৃষ্টি শুরু হওয়ায় টিকা গ্রহণকারীদের উপস্থিতি খুব একটা ছিল না। পরবর্তীতে বৃষ্টির তীব্রতা কমে আসলে ভীড় বাড়তে থাকে।

টিকা গ্রহণকারী সামেদুল ইসলাম বলেন, সকালে বুথে এসে করোনার টিকা নিয়েছি। এবং শারীরিকভাবে সুস্থ আছি।

শেরপুর পৌরসভার মেয়র গোলাম কিবরিয়া লিটন বলেন, আজ সকালে পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রে করোনার টিকা দান কাজ উদ্বোধন করা হয়েছে। এর পরপরই প্রি-রেজিস্ট্রেশন ছাড়াই স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকা দেওয়া শুরু হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

শেরপুরে স্পট রেজিস্ট্রেশনে দেওয়া হচ্ছে করোনার টিকা

আপডেট সময় ০৫:৪০:৫৩ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১