ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড জামালপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা শুরু জুলাই শহিদদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জে হামলা : প্রতিবাদে জামালপুরে এনসিপির মশাল মিছিল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

বকশীগঞ্জে পাহাড়ী জমির মালিকানা নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন মোর্শেদ মিয়া। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় গারো পাহাড়ের জমি নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে।

৬ আগস্ট দুপুরে নিজেদের জমি দাবি করে সংবাদ সম্মেলন করেন বকশীগঞ্জ উপজেলার কামালপুর ইউনিয়নের লাউচাপড়া গণির টিলা গ্রামের ফুলবাসরের ছেলে মোর্শেদ মিয়া।

তিনি লিখিত বক্তব্যে বলেন, জমিগুলো আমি পৈত্রিক সূত্রে পেয়ে এখানেই আমি পরিবার পরিজন নিয়ে দীর্ঘদিন বসবাস করে আসছি কিন্তু আসাদ নামে এক ব্যক্তি গত ৩ আগস্ট ২০২১ তারিখে আমার বাড়ি ঘর ভাঙচুর করে সকল সম্পত্তি দখল করে নিয়েছে।

এদিকে সাব কবলা সূত্রে জমির মালিক আসাদ জানান, জমিটি বেসরকারি সংস্থা ব্র্যাক যথাযথ মালিকের নিকট ১৯৮৯ সালে সাব-রেজিস্ট্রি মূলে কিনে নেয়। পরবর্তী সময়ে ব্র্যাকের নিকট হতে তিনি জমিগুলো কিনে নিয়েছেন। এলাকা কিছু চিহ্নিত চাঁদাবাজ এই জমি অবৈধভাবে দখল করে মোটা অংকের চাঁদা দাবি করে। এ পর্যন্ত এলাকার গণমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় এসব চাঁদাবাজদের ২ লাখ ৫০ হাজার টাকাও দেওয়া হয়েছে। কিন্তু তারা আরও বেশি টাকা দাবি করে আসছে। এই নিয়ে বকশীগঞ্জ থানায় অভিযোগও দেওয়া হয়েছে বলে জানান আসাদ।

তবে স্থানীয়দের সাথে যোগাযোগ করে জানা যায়, পাহাড়ে চাঁদাবাজদের একটি গ্রুপ রয়েছে, এদের কাজই হল অন্যের জমি দখল করে সেখানে ঘর তোলে এবং মোটা অংকের টাকা নিয়ে পড়ে ঘর সরিয়ে নেয়। এসব চাঁদাবাজদের নামে বকশীগঞ্জ থানায় একাধিক মামলাও রয়েছে।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট জানান, জমি দখল বা ঘরবাড়ি ভাঙচুর নিয়ে থানায় কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড

বকশীগঞ্জে পাহাড়ী জমির মালিকানা নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

আপডেট সময় ০৮:০৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১