ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

শীবগঞ্জে বজ্রপাতে নিহত ১৭

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দক্ষিণ পাকা টেলিখারি ফেরীঘাট এলাকায় ৪ আগস্ট দুপুর ১২টায় বজ্রপাতে একই পরিবারের সাতজনসহ কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ১৫ জন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাকিব আল রাব্বি জানান, পদ্মা নদী পার হয়ে একটি বরযাত্রীর দল শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। বেলা ১২টার দিকে পথে বৃষ্টি শুরু হলে তারা টেলিখারি এলাকায় নেমে একটি চালার নিচে অপেক্ষা করছিলেন। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই ১৫ জন মারা যান এবং হাসপাতালে নেয়ার পথে আরও দু’জন মারা যান।

ইউএনও বলেন, নিহতদের মধ্যে ১২ জন পুরুষ এবং ৫ জন মহিলা। তাৎক্ষণিকভাবে সব মৃত ব্যক্তির বিস্তারিত পরিচয় জানা না গেলেও জানা গেছে, নিহতদের মধ্যে ১৬ জন সদর উপজেলার এবং একজন শিবগঞ্জ উপজেলার। আহতদের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নুরুন্নাহার নাসু জানান, হাসপাতালে ৬টি মৃতদেহ এবং ৪ জন আহত ব্যক্তিকে আনা হয়েছে।

তিনি বলেন, আহত চারজনের অবস্থা খুবই সংকটজনক এবং তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হতে পারে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

শীবগঞ্জে বজ্রপাতে নিহত ১৭

আপডেট সময় ১০:২৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১