ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ

শেরপুরে বাড়ি থেকে বের হয়ে লাশ হলো কিশোর

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের শ্রীবরদী উপজেলার একটি খাল থেকে নয়ন মিয়া (১৬) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। ৩ আগস্ট দুপুরে উপজেলার গড়জরিপা ইউনিয়নের শৈলরপাড় টানা ব্রিজের পাশের খাল থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়।

নয়ন পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার হাতীবান্দা ইউনিয়নের লয়খা গ্রামের আসান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নয়ন জন্মের পর থেকে মৃগী রোগে আক্রান্ত ছিল। স্বজনদের না জানিয়ে ২ আগস্ট বাড়ি থেকে বের হয় সে। পরে অনেক খোঁজ খবর নিয়েও তার সন্ধান পাওয়া যায়নি। ৩ আগস্ট সকালে শৈলরপাড় এলাকার একটি খালের পানিতে এক কিশোরের লাশ ভাসতে দেখে এলাকাবাসী।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ তথ্য পেয়ে নয়নের স্বজনরা থানায় গিয়ে লাশ শনাক্ত করে।

ওই কিশোরের লাশ ময়না তদন্তের জন্যে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে শ্রীবরদী থানা পুলিশের ওসি বিপ্লব কুমার বিশ্বাস।

আপলোডকারীর তথ্য

নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

শেরপুরে বাড়ি থেকে বের হয়ে লাশ হলো কিশোর

আপডেট সময় ০৯:২৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১