ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলারচিঠিডটকম সম্পাদক জাহাঙ্গীর সেলিম বাইক দুর্ঘটনায় গুরুতর আহত

বাইক দুর্ঘটনায় আহত বাংলারচিঠিডটকম সম্পাদক জাহাঙ্গীর সেলিম। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

বাংলারচিঠিডটকম সম্পাদক, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন বিভাগের পরিচালক ও জামালপুর প্রেসক্লাবের সদস্য জাহাঙ্গীর সেলিম বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। ৩ আগস্ট সকালে জামালপুর শহরের দেউরপাড় চন্দ্রায় উন্নয়ন সংঘ ক্যাম্পাসে আকস্মিক এই দুর্ঘটনার শিকার হন তিনি। দুর্ঘটনার পরপর উন্নয়ন সংঘের সহকর্মীরা তাকে দ্রুত জামালপুর সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা করান।

সম্পাদক জাহাঙ্গীর সেলিম জামালপুর সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে সেখানকার চিকিৎসকদের পরামর্শে জামালপুর পৌরসভার তীরুথা গ্রামে নিজ বাসায় চিকিৎসাধীন ও বিশ্রামে রয়েছেন। দুর্ঘটনায় তিনি তার বাম বাহুতে মারাত্মক আঘাত পেয়েছেন। বিষয়টি তিনি ফেসবুকে নিজের আইডিতে স্ট্যাটাস দিয়ে সবার কাছে দোয়া কামনা করেছেন। তিনি লিখেছেন, ‘আল্লাহর অশেষ রহমত এবং মানুষের দোয়া, ভালোবাসায় মারাত্মক বাইক দুর্ঘটনার কবলে পড়েও আমি অক্ষত আছি। কিছুটা ব্যথা আছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী দ্রুত সেরে উঠবো ইনশাল্লাহ। আপনাদের নিরন্তর দোয়া আমার চলার পাথেয়।’

এদিকে বাংলারচিঠিডটকম এর প্রকাশক মোহাম্মদ মাইনুল ইসলাম মুনু ও এই অনলাইন সংবাদপত্রের সাথে জড়িত সকল সাংবাদিক, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানসহ জামালপুর প্রেসক্লাবের সকল কর্মকর্তা ও সদস্য, জেলায় কর্মরত সকল সাংবাদিক, শোভাকাঙ্ক্ষী ও তার কর্মস্থল উন্নয়ন সংঘের সকল কর্মকর্তা, কর্মচারী ও সহকর্মীরা সম্পাদক জাহাঙ্গীর সেলিমের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

আপলোডকারীর তথ্য

বাংলারচিঠিডটকম সম্পাদক জাহাঙ্গীর সেলিম বাইক দুর্ঘটনায় গুরুতর আহত

আপডেট সময় ০৭:৪০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১