ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

সরিষাবাড়ীতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা, আটক ১

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় আটক হাফিজুর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় হাফিজুর রহমান নামে এক টেইলার্স মালিককে আটক করেছে পুলিশ। ৩০ জুলাই দুপুরে উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা এলাকা থেকে তাকে আটক করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা গ্রামের আব্দুল হামিদের ছেলে হাফিজুর রহমান। সে চাপারকোনা বাজারে কাপড় ব্যবসার সাথে টেইলারিং এর ব্যবসা করে আসছিল। সেই সুবাদে অভিযোগকারীনিকে টেইলারিং কাজ করার সুযোগ দেয়। কিছুদিন পর হাফিজুর কৌশলে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে হাফিজুর রহমান তাকে অনৈতিক প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় হাফিজুর ফুসে উঠে। অবস্থা বেগতিক দেখে ওই মেয়ে তার দোকানে কাজ ছেড়ে দিয়ে ঢাকায় পোশাককর্মীর চাকরি নেয়। খায়েস মিটাতে না পেরে হাফিজুর রহমান ওই মেয়ের ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। বিষয়টি জানাজানি হলে ২৯ জুলাই ওই মেয়ে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। পরে সরিষাবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে হাফিজুর রহমানকে আটক করে।

এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম জানান, অভিযোগকারীনির ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে ওই নারী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। পরে অভিযান চালিয়ে তাকে আটক করে ৩০ জুলাই বিকালে জেল হাজতে পাঠানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

সরিষাবাড়ীতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা, আটক ১

আপডেট সময় ০৩:৩৭:৩২ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১