ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

সর্বোচ্চ ‘সিরিজ সেরা’র তালিকায় তিনে সাকিব

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ একের পর এক রেকর্ড গড়েই চলছেন সাকিব আল হাসান। তিনি যে ক্রমশ নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন। পৌঁছে যাচ্ছেন ক্রিকেট মহীরুহদের অনন্য উচ্চতায়। চলমান জিম্বাবুয়ে সিরিজেই গড়েছেন বেশ কয়েকটি রেকর্ড।

জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য সমাপ্ত ওডিআই সিরিজে ‘ম্যান অব দ্য সিরিজ’ নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ সংখ্যক সিরিজ সেরার পুরস্কার জয়ের তালিকায় তিন নম্বরে উঠে এসেছেন তিনি।

পুরুষ ক্রিকেটে এখন পর্যন্ত ১৫ বার সিরিজ সেরার পুরস্কার জিতেছেন বাংলাদেশি পোস্টার বয়। এ তালিকায় শীর্ষে আছেন ভারতীয় ক্রিকেট লিজেন্ড শচীন টেন্ডুলকার। তিনি সর্বোচ্চ ১৯ বার ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন।

দ্বিতীয় স্থানে থাকা বিরাট কোহলি জিতেছেন ১৭ বার। এ তালিকায় সাকিবের পরেই অবস্থান করছেন ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার দক্ষিণ আফ্রিকার জক ক্যালিস। তিনি ১৪ বার এ পুরস্কার জয় করেছেন। শীর্ষ পাঁচে থাকা অন্যজন হলেন শ্রীলঙ্কান লিজেন্ড সনত জয়সুরিয়া।

ইতোমধ্যে টেন্ডুলকার, ক্যালিস ও জয়সুরিয়া আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ফলে সাকিবের সামনে সুযোগ রয়েছে তালিকায় সবাইকে ছাড়িয়ে যাওয়ার।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সর্বোচ্চ ‘সিরিজ সেরা’র তালিকায় তিনে সাকিব

আপডেট সময় ০৭:৫৬:২০ অপরাহ্ন, বুধবার, ২১ জুলাই ২০২১