ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল টাইগাররা

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ফের জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশের স্বাদ দিলো বাংলাদেশ। সবমিলিয়ে এ পর্যন্ত পঞ্চমবার টাইগারদের কাছে হোয়াইটওয়াশ হলো জিম্বাবুয়ে।

হারারেতে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে স্বাগতিকদের ৫ উইকেটে হারিয়ে ৩-০তে সিরিজ জিতলো তামিমবাহিনী।

আগামী ২২ জুলাই থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। দ্বিতীয় ম্যাচ হবে ২৩ জুলাই এবং একদিন করে বিরতি দিয়ে সিরিজের শেষ ম্যাচটি হবে ২৫ জুলাই। সবগুলো ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাবে।

৩৫তম ওভারে গুরুত্বপূর্ণ ২ উইকেট নিয়ে বাংলাদেশ শিবিরে কাঁপন ধরিয়েছিলেন ডোনাল্ড তিরিপানো। ওভারের প্রথম ও দ্বিতীয় বলে তামিম ও মাহমুদউল্লাহকে ফিরিয়ে দিয়ে হ্যাটট্রিক চান্স পান।

যদিও মিরাজের ইঞ্জুরিতে একাদশে ঠাঁই পাওয়া নুরুল হাসান সোহান তা হতে দেনটি। শেষ কাজটি ভালোভাবেই সেরে এসেছেন তিনি।

তামিমের সেঞ্চুরির পর সোহানের ৪৫ রান ভর করে জিম্বাবুয়ের ছোড়া ২৯৯ রানের লক্ষ্য পেরিয়ে গেছে বাংলদেশ।

তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৫ উইকেটের জয় পেয়েছে টাইগাররা। একমাত্র টেস্ট জয়ের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।

শেষ ৩ ওভারে প্রয়োজন পড়ে ১৮ রানের। অলরাউন্ডার আফিফকে সঙ্গী করে তা অনায়াসেই পূরণ করেন সোহান।

সোহান বলে অপরাজিত থাকেন রানে ৪৫ রান। আর আফিফ ১৭ বলে ২৬ রানের ঝড়ো ইনিংস খেলেন।

আজ নিজের ক্যারিয়ারের ২০০তম ওয়ানডে খেলেছেন পঞ্চপাণ্ডবের অন্যতম মাহমুদউল্লাহ রিয়াদ। বল হাতে দুর্দান্ত খেললেও ব্যাট হাতে মাইলফলকের ম্যাচ রাঙাতে পারেননি। তিরিপানোর বলে গোল্ডেন ডাক মেরে ফিরেছেন।

তিরিপানোর অফ স্টাম্পের বাইরের ডেলিভারি কাট করে হালকা ঢোকে ভেতরে। মাহমুদউল্লাহ ক্রস ব্যাটে শট খেলার চেষ্টা করেন। বল তার ব্যাটের ভেতরের কানায় লেগে যায় কিপার চাকাভার গ্লাভসে জমা হয়।

আর আগের বলটি অনেকটা আলসেমির মতো জায়গায় দাঁড়িয়ে আলতো করে ব্যাট পেতে দেন তামিম। ব্যাটের কানায় লেগে বল যায় কিপারের কাছে।

৯৭ বলে ১১২ রান করে সাজঘরে ফিরেন তামিম।

এর আগে সাকিবের সঙ্গে ৬৯ বলে ৫৯ রানের জুটি গড়েন তামিম। ৪২ বলে ৩০ রান করে আউট হয়েছেন সাকিব।

আপলোডকারীর তথ্য

জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল টাইগাররা

আপডেট সময় ০৯:৩৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১