ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ

নকলায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ

নকলায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি:

সরকারের ডাকা লকডাউন কার্যকর করতে শেরপুরের নকলা উপজেলায় অসহায় ও কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী কর্মহীনদের মাঝে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ৯ জুলাই বিকেলে উপজেলার বানেশ্বর্দী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ওই ইউনিয়নের ১ হাজার ৩০ জনকে জনপ্রতি ৫০০ টাকা করে বিতরণ করা হয়।

নগদ অর্থ বিতরণকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জাহাঙ্গীর আলম, পল্লী ও দারিদ্র্য বিমোচন কর্মকর্তা আব্দুল হান্নান খান, ইউপি চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বতসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান বলেন, করোনাভাইরাসের কারণে দেশে কঠোর লকডাউন চলমান রয়েছে। ফলে কর্মহীন হয়ে পড়ছে শ্রমজীবী মানুষ। সেই লক্ষ্যে বানেশ্বর্দী ইউনিয়নের অসহায় ও কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এর আগে পৌরসভায় বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে প্রত্যেকটি ইউনিয়নে ওই অর্থ সহায়তা প্রদান করা হবে।

আপলোডকারীর তথ্য

নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

নকলায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ

আপডেট সময় ০৭:৩৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১