ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে : প্রতিমন্ত্রী মিল্লাত আবদুল্লাহ আল-হারুন : জার্মানিতে বাসরত বহুমুখী প্রতিভাধর বাংলাভাষী লেখক সড়ক সংস্কার করে দিলেন ফাহাদ হোসেন রাষ্ট্রপতি পরিবর্তন করার সক্ষমতা রাখে না সেই সরকার দেশ পরিবর্তন করবে কীভাবে : নাহিদ দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মাদারগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ অবৈধ বালু উত্তোলনের দায়ে একজনের কারাদণ্ড

নকলায় করোনায় আক্রান্ত হয়ে বৃদ্ধার মৃত্যু

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নকলা উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে ৭০ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ৯ জুলাই দিবাগত রাত ২টার দিকে তার মৃত্যু হয়। তার বাড়ি নকলা পৌর শহরের কুর্শা এলাকায়। এ নিয়ে উপজেলায় তিনজন করোনা শনাক্ত রোগীর মৃত্যু হল।

জানা যায়, ওই বৃদ্ধা দীর্ধদিনযাবৎ ডায়াবেটিস, প্রেসার ও রক্তশূন্যতায় ভুগছিলেন। গতসপ্তাহে তিনি দুর্ঘটনায় আহত হন। পরে অপারেশনের জন্য চিকিৎসকের পরামর্শ নিতে গেলে তাকে করোনাভাইরাস তার শরীরে আছে কিনা তা জানতে পরীক্ষা করার পরামর্শ দেন। পরে তিনি নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ পরীক্ষার নমুনা দেন এবং শনাক্ত হন। এদিকে ৯ জুলাই দিবাগত রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আনুমানিক রাত দুইটার দিকে পথিমধ্যে মারা যান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, ওই বৃদ্ধা কোভিড আক্রান্তের আগে থেকেই ডায়াবেটিস, প্রেসার ও রক্তশূন্যতায় ভুগছিলেন। তার বয়সও অনেক হয়েছে। গত সপ্তাহে আবার দুর্ঘটনায় আহত হন। তার হাড়ের অপারেশনের জন্য চিকিৎসকরা কোভিড টেস্ট করাতে বললে আমাদের এখানে নমুনা দেন। পরীক্ষায় তার কোভিড-১৯ পজেটিভ আসে।

তিনি আরও জানান, এ পর্যন্ত নকলা উপজেলায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। ৯ জুলাই পর্যন্ত মোট নমুনা সংগ্রহ হয়েছে ১ হাজার ৭৪৫টি। এ পর্যন্ত মোট ২১৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫৫ জন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে : প্রতিমন্ত্রী মিল্লাত

নকলায় করোনায় আক্রান্ত হয়ে বৃদ্ধার মৃত্যু

আপডেট সময় ০৭:৪৩:২৬ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১