ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কানাডার সঙ্গে ‘শিগগিরই’ বাণিজ্য চুক্তি সম্পন্ন হবে : ট্রাম্প আল আকাবা সমিতিতে আমানতকৃত অর্থ উদ্ধারে গ্রাহকদের ৫ দফা দাবিতে মানববন্ধন যমুনা সার কারখানার ইউরিয়া সার উৎপাদন ২৫ অক্টোবর থেকে বন্ধ হয়ে গেছে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম এলার্মিং! জামালপুর জেনারেল হাসপাতাল সেবা কার্যক্রম নিয়ে একটি পর্যালোচনা বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগের উদ্যোগ জাপানের চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ২০২৭ শিক্ষাবর্ষের জন্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির নতুন ৪ বইয়ের অনুমোদন বাংলাদেশে ফ্যাসিস্ট বা পলাতক অপরাধীকে কোন অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ইমামের যাবজ্জীবন কারাদণ্ড

হাইতির প্রেসিডেন্ট হত্যায় জড়িত ২৮ জন : হাইতি পুলিশ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোসের হত্যাকান্ডে অন্তত ২৮ ব্যক্তি জড়িত ছিলেন। এদের মধ্যে ২৬ জন কলম্বিয়ান এবং ২জন হাইতিয়ান বংশোদ্ভুত মার্কিন নাগরিক।

জাতীয় পুলিশের মহাপরিচালক লিওন চার্লস এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা ১৫ জন করম্বিয়ান এবং হাইতিয়ান বংশোদ্ভুত ২ মার্কিনিকে গ্রেফতার করেছি। ৩ জন কলম্বিয়ান নিহত হয়েছে। পালিয়েছে অপর ৮ জন।’

বুধবার পুলিশ জানায়, সন্দেহভাজন ৪ জন নিহত হয়েছে। তবে চার্লস এই তথ্যের সুনির্দিষ্ট কোন ব্যাখ্যা দেননি।

তিনি বলেন, ‘হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।’ রাজধানী পোর্ট-অ-প্রিন্সে নিজের বাসভবনে মোসে এবং তাঁর স্ত্রী মার্টিনের ওপর বন্দুকধারীদের হামলার একদিন পর চার্লস এমন বক্তব্য রাখেন।

ভোর রাতে চালানো এ হামলায় মোসে নিহত এবং তাঁর স্ত্রী আহত হয়েছেন। মার্টিনকে এয়ার এ্যাম্বুলেন্সে করে মিয়ামি নেয়া হয়েছে। তবে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কানাডার সঙ্গে ‘শিগগিরই’ বাণিজ্য চুক্তি সম্পন্ন হবে : ট্রাম্প

হাইতির প্রেসিডেন্ট হত্যায় জড়িত ২৮ জন : হাইতি পুলিশ

আপডেট সময় ০৮:৪৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১