ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে : তথ্য প্রতিমন্ত্রী ভূমিকম্প ও পরপর কয়েকটি আফটারশকে কেঁপে উঠল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই: স্বরাষ্ট্রমন্ত্রী পাচার হয়ে মায়ের সাথে এসে যৌনপল্লীতে আটকা পড়া শিশু মল্লিকার (ছদ্মনাম) জীবন বিভীষিকাময় ইসলামপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তিন জন নিহত জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল জামালপুরে প্রথমবারের মতো ইয়াদিয়া বাইক জোন উদ্বোধন রেললাইনের ফিশপ্লেট ও ক্লিপ খুলে নাশকতার চেষ্টা শেরপুরে ড্রাম ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল এনজিওকর্মীর শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

বকশীগঞ্জে বন্যা মোকাবেলায় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় কয়েকদিনের টানা বর্ষণে ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রহ্মপুত্র নদ, জিঞ্জিরাম নদী ও দশানীর পানি বৃদ্ধি পেয়ে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। তাই আসন্ন বন্যা মোকাবেলায় স্থানীয় গণমাধ্যমকর্মী ও প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতিবিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা।

কোভিড-১৯ পরিস্থিতির কারণে উপজেলা সম্মেলন কক্ষে না বসে ৪ জুলাই রাত ৯টায় অনলাইন জুম এর মাধ্যমে তিনি যুক্ত হয়ে বন্যা মোকাবেলা, বন্যার প্রস্তুতির বিষয়ে মতবিনিময় করেন।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী, বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মেহেদী হাসান টিটু ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন।

জুম মিটিংয়ে আসন্ন বন্যার পূর্ব প্রস্তুতি, বন্যায় ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা, বন্যার্তদের দুর্ভোগ কমাতে উদ্যোগ, বন্যার্তদের জন্য চিকিৎসাসেবা সরবরাহ নিশ্চিত করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

এসময় ইউএনও মুন মুন জাহান লিজা বন্যা ও করোনা মোকাবেলায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে সহযোগিতা কামনা করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে : তথ্য প্রতিমন্ত্রী

বকশীগঞ্জে বন্যা মোকাবেলায় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:১৮:৩১ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১