ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঘোষণার মধ্যদিয়ে সামাজিক ব্যধিমুক্তির আন্দোলন আরো জোরদার হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার জামালপুরে ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড মাদকাসক্ত বাবাকে পুলিশে দিলেন ছেলে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

করোনায় শেরপুরে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু: নতুন আক্রান্ত ৪৯ জন

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

গেল ২৪ ঘণ্টায় শেরপুরে করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় জেলায় মোট ৩৪ জনের মৃত্যু হলো। অন্যদিকে ১৪৮টি নমুনা পরীক্ষায় এ ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৪৯ জন। বর্তমানে করোনা রোগীর সংখ্যা ৭৩১ জন। ৫ জুলাই দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. এ কে এম আনোয়ারুর রউফ।

সিভিল সার্জন আরও জানান, গত ২৪ ঘন্টায় করোনা রোগী শনাক্তের হার ৩৩.০৩%। এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ হয়েছে ১৫ হাজার ৭৮১টি। আর রিপোর্ট পাওয়া গেছে ১৫ হাজার ৫৫৬টি। রিপোর্ট সম্পন্ন হয়নি ২২৫টি নমুনার। করোনাকালীন মোট আক্রান্ত ১ হাজার ৭৪৬ জন (১১.২১%)। সুস্থ হয়েছেন ৯৮২ জন (৫৭.৮৭%) করোনা আক্রান্ত রোগী। জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন হাসপাতালে করোনা আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ৩৭ জন। আইসোলেশন ওয়ার্ডে ভর্তি আছেন ৪১ জন।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, এ পর্যন্ত মোট ৫৫ হাজার ৬৩৯ জন নারী ও পুরুষ করোনার টিকা নিয়েছেন। এর মধ্যে ১ম ডোজ নিয়েছেন ৩৩ হাজার ৯০৮ জন এবং ২য় ডোজ নিয়েছেন ২১ হাজার ৭৩১ জন। আর গত ২৪ ঘন্টায় করোনার টিকার ১ম ডোজ নিয়েছেন ৬২ জন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘোষণার মধ্যদিয়ে সামাজিক ব্যধিমুক্তির আন্দোলন আরো জোরদার হবে : ওয়ারেছ আলী মামুন

করোনায় শেরপুরে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু: নতুন আক্রান্ত ৪৯ জন

আপডেট সময় ০৭:২৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১