ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে : প্রতিমন্ত্রী মিল্লাত আবদুল্লাহ আল-হারুন : জার্মানিতে বাসরত বহুমুখী প্রতিভাধর বাংলাভাষী লেখক সড়ক সংস্কার করে দিলেন ফাহাদ হোসেন রাষ্ট্রপতি পরিবর্তন করার সক্ষমতা রাখে না সেই সরকার দেশ পরিবর্তন করবে কীভাবে : নাহিদ দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মাদারগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ অবৈধ বালু উত্তোলনের দায়ে একজনের কারাদণ্ড

মেক্সিকোয় দুই মাদকচক্রের মধ্যে গোলাগুলিতে নিহত ১৮

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ মেক্সিকোয় সন্দেহভাজন প্রতিদ্বন্দ্বী ড্রাগ কার্টেল বন্দুকধারীদের মধ্যে এক গোলাগুলির ঘটনায় ২৫ জুন ১৮ জন নিহত হয়েছে। একজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এএফপি এ খবর জানায়।

প্রাদেশিক সরকারের মুখপাত্র রোকিও আগুইলেরা বলেছেন, উত্তর-পশ্চিম জাকাটেকাস প্রদেশের প্রত্যন্ত অঞ্চলে এ বন্দুকযুদ্ধ ঘটে। তিনি মিলেনিও টিভিকে জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র কওে দুটি প্রতিদ্বন্দ্বী মাদকচক্রের মধ্যে এ বন্দুকযুদ্ধ ঘটে।

বুধবার জাকাটেকাসের একটি সেতুতে ঝুলন্ত অবস্থায় দুজন পুলিশ কর্মকর্তার লাশ পাওয়া যাওয়ার পর থেকে স্থানীয় গণমাধ্যমে বেশ কয়েকটি গোলাগুলির ঘটনার খবর এসেছে।

তবে আগুইলেরা বলেন, এপর্যন্ত কর্তৃপক্ষ শুক্রবার ভালপারাইসো শহরের ওই গুরুতর ঘটনার সঙ্গে এ বন্দুকযুদ্ধের কোনো যোগসূত্র খুঁজে পায়নি।

ভালপারাইসো জালিসকো প্রদেশের সীমান্তবর্তী এলাকা। এটি একটি মাদকচক্রের শক্তিশালী দুর্গ। কর্তৃপক্ষ জানায়, চক্রটি মাদকপাচারের রুটগুলোর নিয়ন্ত্রণ নিতে সহিংস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

২০০৬ সাল থেকে মেক্সিকোয় মাদক-সংক্রান্ত সহিংসতা হয়ে আসছে। দেশটির মাদকচক্রগুলোর বিরুদ্ধে লড়াইয়ের লক্ষ্যে সরকার ফেডারেল সেনা মোতায়েন শুরু করার পর থেকে এসব সহিংসতায় ৩ লাখেরও বেশি লোকের প্রাণহানি ঘটেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে : প্রতিমন্ত্রী মিল্লাত

মেক্সিকোয় দুই মাদকচক্রের মধ্যে গোলাগুলিতে নিহত ১৮

আপডেট সময় ০৮:৩৫:৪১ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১