ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে একই পরিবারের ৪ জন আন্তঃজেলা মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গ্রেপ্তার একই পরিবারের চারজন। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আন্তঃজেলা মাদক ব্যবসায়ী একই পরিবারের চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ২৩ জুন ভোরে পৌরসভার সাতপোয়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার চারজন হলেন – শিপন মিয়া, তার স্ত্রী ফাতেমা আক্তার শিলা, মেয়ে আখি আক্তার ও জামাতা আলমগীর হোসেন। দীর্ঘদিন ধরে তারা আন্তঃজেলা মাদক ব্যবসার সিন্ডিকেটের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জামালপুরসহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসার সিন্ডিকেট গড়ে তুলেন সিন্ডিকেটের সক্রিয় অন্যতম সদস্য একই পরিবারের ওই চারজন। এদের বিরুদ্ধে ১৪টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। মাদক ব্যবসায়ীর প্রধান শিপন মিয়া মাদক ব্যবসা করে দু’তলা বিলাসবহুল বাড়ি তৈরি করেছে। এ বাড়িতে ২৩ জুন ভোরে মাদক কেনাবেচা হচ্ছে এ গোপন সংবাদের ভিত্তিতে সরিষাবাড়ী থানার পুলিশ অভিযান চালায়। মাদক ব্যবসায়ীরা পুলিশের ডাকের তাৎক্ষণিক সাড়া না দিয়ে দেড় ঘন্টা পর দরজা খুলে দেয়। এ সময় তাদেরকে মাদকসহ গ্রেপ্তার করে পুলিশ। সরিষাবাড়ী থানার এসআই আশরাফুল ইসলাম বাদী হয়ে ওই চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ওসি মীর রফিকুল হক এ প্রতিবেদককে জানান, আন্তঃজেলা মাদক কারবারীর চার সদস্যকে ১০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

সরিষাবাড়ীতে একই পরিবারের ৪ জন আন্তঃজেলা মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় ১২:৩৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১