ঢাকা ০৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির হার সর্বোচ্চ দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ ইসলামপুরে চরাঞ্চলে বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

আনসার আল ইসলামের হাসান মাহমুদ রিমান্ডে

আনসার আল ইসলামের সদস্য সন্দেহে গ্রেপ্তার হওয়া মো. হাসান মাহমুদ। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য সন্দেহে গ্রেপ্তার হওয়া মো. হাসান মাহমুদ (১৯) নামে এক আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ১৬ জুন শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান রিমান্ডের এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাসানুজ্জামান ১৪ জুন আসামিকে আদালতে হাজির করে নকলা থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত একদিনের রিমান্ডের আদেশ দেন।

১৪ জুন ভোর রাতে সিপিএসসি, র‌্যাব-৩ টিকাটুলি ঢাকার একটি আভিযানিক দল শেরপুরের নকলা উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের লাভা মধ্যপাড়া এলাকা থেকে জঙ্গি সংগঠনের সদস্যকে মো. হাসান মাহমুদ গ্রেপ্তার করে। তিনি উপজেলার লাভা মধ্যপাড়া এলাকার ফয়েজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে নকলা থানায় সন্ত্রাসবিরোধী আইনের এ মামলা দায়ের করেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র ও সরকারবিরোধী এবং ধর্মীয় উসকানিমূলক, উগ্রবাদী বিভিন্ন পোস্ট প্রচার কার্যক্রম পরিচালনা করে আসছিল। র‌্যাব-৩ টিকাটুলি ঢাকার একটি আভিযানিক দল তাকে ১৪ জুন ভোররাতে গ্রেপ্তার করে এবং বাদী হয়ে মামলা দেয়। আমরা সাতদিনের রিমান্ড চাইলে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করে। ১৭ জুন রিমান্ড শেষে আমরা পুনরায় তাকে আদালতে পাঠাই।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

আনসার আল ইসলামের হাসান মাহমুদ রিমান্ডে

আপডেট সময় ০২:৪০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১