ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড জামালপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা শুরু জুলাই শহিদদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জে হামলা : প্রতিবাদে জামালপুরে এনসিপির মশাল মিছিল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক প্রকাশ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান এমপি।

প্রতিমন্ত্রী ৭ জুন এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ৬ জুন দুপুরে উপজেলার আওনা ইউনিয়নের তনিআটা গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দুরারোগ্য ক্যান্সার রোগে দীর্ঘদিন যাবত ভুগছিলেন। ৭ জুন বিকাল সাড়ে ৫টায় নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে নামাজে জানাযার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

কর্মজীবনে তিনি বাংলাদেশ ট্রাফিক পুলিশের সদস্য হিসাবে কর্মরত থেকে সুনামের সাথে অবসর নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড

বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক প্রকাশ

আপডেট সময় ১০:৪৮:০১ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১