ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতির বাণী : দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী : সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য অপতথ্য রোধে গণমাধ্যমকর্মীদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান বিমান ও পর্যটনমন্ত্রীর ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি মাদারগঞ্জে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের ফিজির সমুদ্রসীমায় মোতায়েন হবে অস্ট্রেলিয়ার সৌরশক্তিচালিত সামরিক ড্রোন রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা ‘লজ্জাজনক’ : ট্রাম্প ইরানী ব্যাংকের সঙ্গে সম্পর্কের অভিযোগে কিউবার ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ৪ যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা

মিয়ানমারে আবারও সেনাদের গুলিতে এক অঞ্চলেই নিহত ২০

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ মিয়ানমারের আইয়ারওয়াদী অঞ্চলের কিয়নপ্যাও জনপদের হ্লেসওয়ে গ্রামে দেশটির নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ২০ জন নিহত এবং আরো কয়েকজন আহত হয়েছেন। ৫ জুন এ ঘটনা ঘটে বলে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। ইয়াঙ্গুনের মূল শহর থেকে প্রায় ১৫০ কিলোমিটার (১০০ মাইল) উত্তর-পশ্চিমে অবস্থিত এলাকাটি।

স্থানীয় লোকাল মিডিয়া ও বাসিন্দাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক বাহিনীর লোকেরা গ্রামটিতে অস্ত্র খোঁজার নামে অভিযান চালাতে আসলে সংঘর্ষের সূত্রপাত ঘটে। তখন গুলতি ও ধনুক নিক্ষেপের মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলে গ্রামের বাসিন্দারা। এ সময় সেনাদের গুলিতে প্রাণ হারান অন্তত ২০ জন। যা বিগত দুই মাসের মধ্যে একদিনের হিসাবে সর্বোচ্চ বেসামরিক নাগরিকের মৃত্যু।

বিভিন্ন মানবাধিকার গ্রুপগুলোর তথ্যমতে, গত ১ ফেব্রুয়ারি জান্তা সরকার কর্তৃক ক্ষমতা দখলের পর থেকে দেশটিতে নিরাপত্তা বাহিনীর হাতে কমপক্ষে ৮৪৫ জন মানুষ নিহত হয়েছেন। শনিবার নতুন করে আরো ২০ জনের মৃত্যু হলো। সংখ্যাটা বাড়ছেই। যদিও এই সংখ্যাকে অস্বীকার করেছে জান্তা কর্তৃপক্ষ।

হ্লেসওয়ে গ্রামের সহিংসতার বিষয়ে প্রতিক্রিয়া জানতে তাৎক্ষণিকভাবে জান্তা সরকারের মুখপাত্রের নিকট পৌঁছাতে পারেনি রয়টার্স। এমনকি তারা স্বাধীনভাবে রিপোর্টটির সত্যতাও যাচাই করতে পারেনি।

স্থানীয় খিট থিট মিডিয়া ও ডেলটা নিউজ এজেন্সি জানিয়েছে, অন্তত ২০ জন বেসামরিক নাগরিক নিহত ও আরো কয়েকজন আহত হয়েছেন। অস্ত্র খোঁজার নামে গ্রামের বাসিন্দাদের লাঞ্ছিত করলে সেনাদের বিরুদ্ধে গুলতি ও ধনুক নিক্ষেপের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে তারা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতির বাণী : দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ

মিয়ানমারে আবারও সেনাদের গুলিতে এক অঞ্চলেই নিহত ২০

আপডেট সময় ১২:৫০:৪০ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১