ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

জামালপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাবে সোয়া তিন লাখ শিশু

জামালপুরে অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের সাংবাদিক ওরিয়েন্টেশেনে সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস ও অন্যান্য অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

আগামী ৫ জুন থেকে পক্ষকালব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলাকালে জামালপুর জেলায় ৩ লাখ ১৯ হাজার ৬৪০ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ৩ জুন বিকেলে জামালপুর সিভিল সার্জন কার্যালয়ে জেলা সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানানো হয়।

বীর মুক্তিযোদ্ধা ডা. নজরুল ইসলাম সভাকক্ষে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস। ওরিয়েন্টেশনের শুরুতেই মাল্টিমিডিয়া উপস্থাপনায় শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় ও শিশুমৃত্যু রোধে ভিটামিন ‘এ’ খাওয়ানোর প্রয়োজনীয়তা ও ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন সম্পর্কে ধারণা দেন সিভিল সার্জন কার্যালয়ের জ্যেষ্ঠ স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা খন্দকার বদরুল আলম। পরে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন সাংবাদিক মোস্তফা মনজু, মোখলেছুর রহমান লিখন, মো. ইউছুফ আলী, শুভ্র মেহেদী, শোয়েব হোসেন, ফজলে এলাহী মাকাম, আয়নাল হক কালাচান প্রমুখ।

এ সময় জেলা সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস জানান, শিশুমৃত্যুর ঝুঁকি কমানোর লক্ষ্য নিয়ে এ বছর জেলার সাতটি উপজেলায় মোট ৩ লাখ ১৯ হাজার ৬৪০ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এদের মধ্যে ৬ মাস-১১ মাস ২৯ দিন বয়সী ৩৪ হাজার ৭০৪ জন শিশুকে নীল রঙের এবং ১২ মাস-৫৯ মাস ২৯ বয়সী ২ লাখ ৮৪ হাজার ৯৩৬ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

আগামী ৫-১৯ জুন পর্যন্ত পক্ষকালব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলাকালে পর্যায়ক্রমে জেলার সাতটি উপজেলায় এক হাজার ৬৯২টি কেন্দ্রে শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হবে। স্বাস্থ্যবিধি মেনে অভিভাবকদের তাদের শিশুদের নির্ধারিত কেন্দ্রে গিয়ে এই টিকা খাওয়াতে হবে। অসুস্থ শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো থেকে বিরত থাকতে বলা হয়েছে। জামালপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত ২৫ জন গণমাধ্যমকর্মী ওরিয়েন্টেশনে উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

জামালপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাবে সোয়া তিন লাখ শিশু

আপডেট সময় ০৬:৩২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১