ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

বিশ্বে করোনাভাইরাসে পেরুর মৃত্যু হার সর্বোচ্চ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ করোনাভাইরাসে পেরুর সার্বিক মৃত্যু সংখ্যা সমন্বয় করায় দেশটির সরকারি হিসাবে এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৩১ মে দ্বিগুণেরও বেশি হয়েছে। এর ফলে দেশটি বিশ্বের যেকোন দেশের তুলনায় কোভিড-১৯ রোগে মৃত্যু হারের দিক থেকে সর্বোচ্চ স্থানে উঠে আসলো। খবর এএফপি’র।

সরকার জানায়, প্যানেল স্বাস্থ্য বিশেষজ্ঞদের দেয়া পরামর্শ অনুযায়ী মৃত্যু সংখ্যা সমন্বয় করায় পেরুতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৬৯ হাজার ৩৪২ থেকে বেড়ে ১ লাখ ৮০ হাজার ৭৬৪ জনে দাঁড়িয়েছে।

এএফপি’র পরিসংখ্যান অনুযায়ী, মৃতের সংখ্যা সমন্বয় করায় পেরুতে বর্তমানে করোনাভাইরাসে মৃত্যু হার বিশ্বের যেকোন দেশের তুলনায় সর্বোচ্চ। দেশটিতে এ প্রাণঘাতী ভাইরাসে প্রতি ১০ লাখে ৫ হাজার ৪৮৪ জনের মৃত্যু ঘটছে।

এএফপি’র উপাত্ত অনুযায়ী, এর আগের হিসাবে পেরুতে প্রতি ১০ লাখে ২ হাজার ১০৩ জনের মৃত্যু ঘটায় দেশটি বিশ্বে ১৩তম অবস্থানে ছিল। পেরুর মোট জনসংথ্যা প্রায় ৩ কোটি ৩০ লাখ।

এদিকে হাঙ্গেরিতে করোনাভাইরাসে প্রতি ১০ লাখে ৩ হাজার ৭৭ জনের মৃত্যু হওয়ায় দেশটি বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে রয়েছে।

পেরুতে এ পর্যন্ত ১৯ লাখেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং দেশটিতে এ ভাইরাসের চিকিৎসার ক্ষেত্রে অক্সিজেনের ব্যাপক সংকট দেখা দিয়েছে।

প্রধানমন্ত্রী ভিওলাতা বার্মুদেজ বলেন, প্যানেল স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শক্রমে পেরুর মৃত্যু সংখ্যা সমন্বয় করা হয়।সূত্র: বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

বিশ্বে করোনাভাইরাসে পেরুর মৃত্যু হার সর্বোচ্চ

আপডেট সময় ০১:১০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১