ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল ইসলামপুরে জমির বিরোধে সংঘর্ষ : নিহত ১ বকশীগঞ্জে বাসচাপায় বউ-শাশুড়ি নিহত মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার

বার্সাতে থাকার চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন মেসি

লিওনেল মেসি

লিওনেল মেসি

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑  চলতি মৌসুম শেষেই বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষ হচ্ছে লিওনেল মেসির। তিনি থাকবেন কি থাকবেন না, পুরো মৌসুমজুড়ে এটিই যেন ছিল বড় প্রশ্ন। মেসির কাছ থেকে জবাবটা এলো মৌসুমের শেষদিকে এসেই। বার্সেলোনাতেই থাকার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। বিষয়টি নিশ্চিত করেছে বেইন স্পোর্টস।

বার্সেলোনার সঙ্গে চলতি মৌসুম শেষেই চুক্তি শেষ হচ্ছে মেসির। শোনা যাচ্ছিলো এরপরই ক্লাব ছেড়ে যাবেন তিনি। কিন্তু সেটা যে হচ্ছে না, তা এখন চূড়ান্ত। শিগগিরই বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করবেন মেসি।

ক্লাবটির ইতিহাসের সবচেয়ে সফল ফুটবলার তিনি। ক্যারিয়ারের পুরোটা সময়ই বার্সেলোনায় কাটিয়েছেন ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলার। তবে গত মৌসুমে ক্লাব ছাড়ার ইচ্ছের কথা জানান।

নানা জলঘোলার পর অবশ্য আর ক্লাব ছাড়তে পারেননি মেসি। তবে এই মৌসুম শেষেই ক্লাব ছেড়ে যাওয়ার কথা বলছিলেন অনেকে। কিন্তু তা আর হচ্ছে না।

এখন পর্যন্ত বার্সেলোনার হয়ে ৭৭৮ ম্যাচে মাঠে নেমেছেন মেসি। যেখানে তার গোল সংখ্যা ৬৭২টি, সতীর্থদের দিয়ে বার্সা ক্যারিয়ারে তিনি করিয়েছেন ২৮৮ গোল। চলতি মৌসুমেও ক্লাবটির সেরা পারফরমার মেসিই। ৪৭ ম্যাচে ৩৮ গোলের পাশাপাশি ১২ অ্যাসিস্ট আছে তার নামের পাশে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয়

বার্সাতে থাকার চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন মেসি

আপডেট সময় ১২:০৪:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১