ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে জামালপুর জেলা প্রেসক্লাবের প্রতিবাদ সমাবেশ

সাংবাদিকরা তাদের ক্যামেরা এবং টিভির বুম মাটিতে রেখে প্রতিবাদ জানান। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটক রেখে নির্যাতন, গ্রেপ্তারের প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তি ও জড়িতদের শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে জামালপুরে জেলা প্রেসক্লাব।

১৯ মে দুপুরে শহরের ফৌজদারী মোড়ে ঘন্টাব্যাপী এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা রোজিনা ইসলামকে নির্যাতনের সাথে জড়িত দুর্নীতিবাজ কর্মকর্তা স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছাসহ জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শান্তির দাবির পাশাপাশি অবিলম্বে জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তির দাবি করেন।

প্রতিবাদ সমাবেশে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একাত্মতা প্রকাশ করেন।

জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে সমবেশে বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটি (সনাক) জামালপুরের সভাপতি অজয় কুমার পাল, মানবাধিকার কমিশন জামালপুরের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উদীচী জামালপুর সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক যমুনা টিভির শোয়েব হোসেন, আজকের জামালপুরের সম্পাদক এম এ জলিল, দিনকালের মুকুল রানা, ডিবিসি নিউজের শুভ্র মেহেদী, এসএ টিভির ফজলে এলাহী মাকাম, ইত্তেফাকের মেলান্দহ প্রতিনিধি শাহ্ জামাল, ইত্তেফাকের মাদারগঞ্জ প্রতিনিধি জাহিদুর রহমান উজ্জল, মোহনা টিভির উসমান হারুনী, বিজয় টিভির জুয়েল রানা, কালের কণ্ঠের দেওয়ানগঞ্জ প্রতিনিধি তারেক মাহমুদ, বাংলা টিভির কাউছার আহমেদ, আজকের জামালপুরের জাকিউল ইসলাম খান টিপু প্রমুখ।

এ সময় প্রতিবাদ সমাবেশে জামালপুরে কর্মরত ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা তাদের ক্যামেরা এবং টিভির বুম মাটিতে রেখে প্রতিবাদ জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে জামালপুর জেলা প্রেসক্লাবের প্রতিবাদ সমাবেশ

আপডেট সময় ০৬:৪৪:৫১ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১